চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকাল দশটায় টি-টুয়েন্টি, দর্শক হবে তো মিরপুরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা টি-টোয়েন্টি ম্যাচে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরুত্তাপ সিরিজেও মিরপুরের গ্যালারি ভরে উঠেছিল দর্শকে। শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামের কাউন্টারে এসে টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকে। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচে দর্শকখরা থাকলেও ঢাকায় খেলা ফিরতেই বদলে যায় পরিস্থিতি। এমন সিরিজে এত দর্শক উপস্থিতি অবাক করেছে! তবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে একই অবস্থা নাও দেখা যেতে পারে। কেননা খেলা শুরুর সময় সকাল দশটা। 

এমন টাইমিংয়ের কারণ আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে যু্ক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ম্যাচ খেলতে হবে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। সাধারণত টি-টুয়েন্টি ম্যাচ দুপুর কিংবা সন্ধ্যায় মাঠে গড়ায়। দিনের কাজ সেরে স্টেডিয়ামে ঢুঁ মারেন দর্শক। টেস্টের দর্শকদের ক্ষেত্রে হিসেবটা অবশ্য আলাদা।

বিশ্বকাপে ভিন্ন সময়ে খেলা থাকায় তার সঙ্গে অভ্যস্থ হতে এমন সূচি করা হয়েছে পঞ্চম টি-টুয়েন্টির। রোববার ওয়ার্কিং ডে হওয়ায় শুক্রবারের মতো দর্শক না হওয়ার সম্ভাবনাই বেশি। ম্যাচের আগেরদিন টিকিট কাউন্টার ঘুরে দর্শক ভীড় চোখে পড়েনি।

Banglabid

চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে নেমেও পেয়েছে সাফল্য। যদিও স্বাগতিকদের সঙ্গে চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচে জয় এলে প্রত্যাশিত হোয়াইটওয়াশের (৫-০) স্বাদ পাবে টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পঞ্চম টি-টুয়েন্টিবাংলাদেশ-জিম্বাবুয়েমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT