চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভবন এলাকায় প্রি-পেইড মিটার বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
টেকনিকাল স্কুল ও কলেজ

শিগগিরই জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ বিল গ্রহণের জন্য প্রি-পেইড মিটার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এমনিতেই অনেক জায়গায় প্রি-পেইড মিটার স্থাপিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎ বিলের বিষয়ে প্রায়ই সমস্যা হয়। প্রধানমন্ত্রী বিদ্যুতের দায়িত্বে আছেন। তিনি বলেছেন, অবিলম্বে এখানের (সংসদ ভবনে) সব ভবনে প্রি-পেইড মিটার লাগান। প্রি-পেইড মিটার ইদানিং অনেক জায়গায় লাগানো হচ্ছে। সংসদ ভবনের অফিস ও বাসভবনেও ফ্রি প্রি-পেইড মিটার লাগান।

Banglabid

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, এমনিতেই সারাদেশে আমরা প্রি-পেইড মিটার দিচ্ছি। যেহেতু সারাদেশে প্রি-পেইড মিটার লাগাচ্ছি, তাহলে এখানে (সংসদ ভবনে) লাগাব না কেন, এখানেও লাগাবো।

দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভাষা শিক্ষার প্রতিও জোর দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রী জানান, বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি জোর দেয়ার জন্য আইসিটি বিভাগকে বলেছেন তিনি।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘তোমরা (আইসিটি) তো শিখাচ্ছ দুটো ভাষা। আরবি, ফরাসি, জাপানি-এগুলো শিখাও।’

Reneta

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বড় বড় সেতু বানালে ক্ষতি হয়। সেতু বানানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে কোনো নদীতে রেল ও সড়কসেতু নির্মাণের সময় রেল ও সড়কসেতু আলাদা না করে একসঙ্গে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিকদের জন্য নোয়াখালীর ভাসানচরে অবকাঠামো তৈরির লক্ষ্যে আশ্রয়ন-৩ প্রকল্প (সংশোধিত) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পাশাপাশি আরও ৮টি প্রকল্প (সংশোধিত ও নতুন) অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা; যার পুরোটাই সরকার বহন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে বাসের ধাক্কায় বাবা ও ছেলে নিহত

পরবর্তী

দশক শেষে: দেশে-বিদেশে আলোচিত দশ বাংলা সিনেমা

পরবর্তী

দশক শেষে: দেশে-বিদেশে আলোচিত দশ বাংলা সিনেমা

খুলনাকে জেতানোর পিঠে মুশফিকের সেঞ্চুরি ‘আক্ষেপ’

সর্বশেষ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT