চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের ১৬ জন নেতা আলোচনায় অংশ নেবেন। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলোচনায় থাকবেন আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের ২৩ জন নেতা।

আলোচিত এই সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেনের সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ. স. ম. আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টা এস. এম. আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আ. ব. ম. মোস্তফা আমিন এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

ক্ষমতাসীন জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, ডাক্তার দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংলাপে থাকবেন।

Banglabid

১৪ দলীয় জোটের শরীক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, আরেকাংশের কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদলও আলোচনায় অংশ নেবেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টগণভবনপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসংলাপসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

পরবর্তী

বড় জয়ে স্বস্তিতে রিয়াল, কষ্টে জিতল বার্সা

পরবর্তী

বড় জয়ে স্বস্তিতে রিয়াল, কষ্টে জিতল বার্সা

লা লিগায় মেসির নামে ট্রফি?

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT