চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগ্রাম, সাহস আর সত্যভাষণে বেঁচে থাকবেন প্রিয়ভাষিণী

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
২:৩৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

দেশের প্রখ্যাত ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী চলে গেলেও তার সংগ্রাম, সাহস ও সত্যভাষণের কারণে বাঙালি নারীদের অন্তরে আজীবন তিনি বেঁচে থাকবেন বলে মনে করেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আর নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ মনে করেন, মুক্তিযুদ্ধে তার যে অবদান তা জাতি আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।

প্রিয়ভাষিণীর মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম দুই তারকা।

Banglabid

তারা বলেন, প্রিয়ভাষিণীর পুরো জীবনটাই ছিল সংগ্রামময়। নানা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেই তিনি এগিয়ে গিয়েছেন, মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই তার মৃত্যুটা স্বাভাবিক না হলেও হৃদয় বিদারক। যা সত্যিই মেনে নেওয়া কঠিন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী।

গত বছরের ৮ নভেম্বর বাসার বাথরুমে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। ব্যথা তীব্র আকার ধারণ করায় হাসপাতালে ভর্তি করা হয় প্রিয়ভাষিণীকে।

Reneta

পরে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এছাড়া হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল দু’বার। এই মহিয়সী নারীর অবস্থা আশঙ্কাজনক ছিল।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১০ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পাওয়া ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায়।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত এ যোদ্ধা ১৯৭৭ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। কিছুদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও ইউএনডিপি, ইউএনআইসিইএফ, এফএও, কানাডিয়ান দূতাবাসসহ প্রতিষ্ঠানে চাকরি করেছেন।

শেষ বয়সে এসে নানা শিল্পকর্ম সৃষ্টিতে মনোনিবেশ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। এক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পায় তার শিল্পকর্ম। মূলত ঘর সাজানো এবং নিজেকে সাজানোর জন্য দামী জিনিসের পরিবর্তে সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে সাজানো যায়- এই লক্ষ্য থেকেই তার শিল্পচর্চার শুরু।

ফেরদৌসী প্রিয়ভাষিণীই প্রথম নিম্ন আয়ের মানুষ কিভাবে অল্প খরচে সুন্দরভাবে ঘর সাজাতে পারে তা দেখিয়ে দেন। ঝরা পাতা, মরা ডাল, গাছের গুড়ি দিয়েই মূলত তিনি গৃহের নানা শিল্প কর্মে তৈরি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরদৌসী প্রিয়ভাষিণীমামুনুর রশীদরেজওয়ানা চৌধুরী বন্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT