চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ষড়যন্ত্র’ রুখতে আ. লীগের লিয়াজোঁ উপ-কমিটি

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৪৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে একটি  লিয়াজোঁ উপ-কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।

এ উপ-কমিটি’র সদস্যরা সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি। যাদের অধিকাংশই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসকসহ নানা পেশার মানুষ।

মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নির্বাচনী লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটি’র বৈঠকও অনুষ্ঠিত হয়।

Banglabid

সেখানে অংশ নেওয়া সদস্যদের মধ্যে কয়েকজন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যাতে নির্বাচন অনুষ্ঠানে বাধা না হতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কোন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন : আমাদের সকলকে শেখ হাসিনার হাত শক্তিশালী করে কাজ করতে হবে। নির্বাচনের সময়টাতে নির্বাচনী এলাকাগুলোতে যেনো কোনোভাবেই কোনো রাজনৈতিক দল বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা করতে হবে।

Reneta

‘‘এখন আমাদেরই দায়িত্ব শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী আসনে বসাতে স্ব স্ব দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। আর কিছু সময় আমাদের হাতে আছে দায়িত্বে গাফিলতি করা যাবে না।’’

বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে তার নেতৃত্বে বিশ্বাস করে জানিয়ে এ আওয়ামী লীগ নেতা বলেন: আমরা শেষ চার বছর ধরে পর্যবেক্ষণ করেছি, গ্রামে গ্রামে আওয়ামী লীগের ভোট শুধু বেড়েছে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদসহ সকল নির্বাচনে মানুষ আমাদের সমর্থন দিয়েছে।

এ সময় কমিটির অন্যতম সদস্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাছান খান বলেন: আওয়ামী লীগের অনেকগুলো সাব-কমিটি, উপ-কমিটি রয়েছে; কিন্তু সবচেয়ে বড় কাজটা হচ্ছে লিয়াজোঁ কমিটির। আমরা ২০০৮ সালেও এখানে কাজ করেছি। সব নির্বাচনী-ই কঠিন। তবে এই নির্বাচনটায় আমাদের অস্তিত্বের একটা বিষয় রয়েছে।

এসময় তিনি যোগ করেন: আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশটাকে বিশ্বের কাছে এগিয়ে নিয়ে গেছেন সেটাকে অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমাদের কামনা সেটাকে বাস্তবায়ন আমরা ধরে রাখতে চাই। এজন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জননেত্রী শেখ হাসিনার জয়যুক্ত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

লিয়াজোঁ কমিটির দায়িত্ব তুলল ধরে কামরুল বলেন: প্রতিটা আসনেই আমাদের লিয়াজোঁ কমিটি চোখ রাখবে। কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, আমাদের লোকদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে কিনা প্রতিটা বিষয়ই আমাদের মনিটর করতে হবে। পাশাপাশি আমাদের নিজেদেরই বিভিন্ন ধরনের সংগঠন আছে সে সংগঠনগুলোকে আমাদের প্রচারের কাজে লাগবো। সব অপশন আমরা মবিলাইজ করবো। আমাদের সময় খুবই কম। তাই আমাদের ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে এবং সেটা মোকাবেলায় কৌশল তুলে ধরে তিনি বলেন: আমরা দেখতে পাচ্ছি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নতুন নতুন রাজনৈতিক জোট হয়েছে, তারা আমাদের বিপদে ফেলতে নানা ধরনের চেষ্টা চলছে। করছে নানাভাবে আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে। আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো আন্তরিকভাবে পালন করতে হবে। আমরা যেন আমাদের কাজে কোন রকম কাফিল অতি না করি।

এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও লিয়াজোঁ কমিটির আহ্বায়ক মোঃ রশিদুল আলম।

তিনি বলেন: নৌকা মার্কাকে আবারো বিজয়ী করার জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য যা যা করা দরকার তার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আজ আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা তাদের চাকরি জীবনে অত্যন্ত সততার সাথে কাজ করেছেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

‘‘তারা তাদের অবসর সময়ে আজ মুক্তিযুদ্ধের চেতনাকে আবারও বাস্তবায়ন করার জন্য উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য দৃশ্যমান উন্নয়ন যেন ব্যাহত না হয়। ক্ষুধা দারিদ্রের বাংলাদেশ আবার যেন ফিরে আসে না আসে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা কাজ করতে চাই।’’

এসময় তিনি বলেন: উন্নয়নের অপর নাম শেখ হাসিনা, গণতন্ত্রের অপর নাম শেখ হাসিনা, বাংলাদেশের অপর নাম শেখ হাসিনা। এদেশের মানুষের স্বাধীনতার অপর নাম শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT