চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরে এক ভেন্যুতে দুই টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাস বৈশ্বিক খেলাধুলায় ফেলেছে বড় ধরনের প্রভাব। বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ২২ গজে ফিরলেও সীমিত হয়ে এসেছে ভেন্যুসংখ্যা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান একই মাঠে খেলেছে দুটি করে টেস্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও অনুসরণ করা হচ্ছে সেই ধারা।

বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরে একই ভেন্যুতে হবে তিন ম্যাচ সিরিজের দুটি টেস্ট। নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। টাইগারদের সফরসূচি চূড়ান্ত না হওয়ায় অবশ্য ভেন্যুর নাম উল্লেখ করেননি তিনি।

সুযোগ-সুবিধা ভালো হওয়ায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই দুটি টেস্ট হওয়ার সম্ভাবনা বেশি। ২০১৭ সালের মার্চে এ মাঠে নিজেদের শততম টেস্টে স্বাগতিকদের হারিয়েছিলেন মুমিনুল-তামিমরা।

Banglabid

অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে করোনা পরবর্তী ক্রিকেটে প্রবেশ করবে বাংলাদেশ। টাইগারদের লঙ্কা সফর বেশ কয়েকদিন আগে নিশ্চিত হলেও সূচি এখনও কেনো চূড়ান্ত হচ্ছে না সেটি জানালেন নিজাম উদ্দিন চৌধুরী।

‘এটা তো শুধু তিন ম্যাচের একটা সিরিজই নয়, সফরটা খুব দীর্ঘ। তাছাড়া করোনার কারণে অনেক প্রটোকল আছে। সব নিয়মে আমাদের আগাতে হবে। ফাইন টিউনিং চলছে। শিগগিরই সব চূড়ান্ত হবে।’

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে অক্টোবরের শেষদিকে। প্রাথমিক দল নিয়ে একমাস আগে দেশটিতে গিয়ে অনুশীলন ক্যাম্প করবে মুমিনুল হকের দল। একই সময়ে লঙ্কা সফর করবে বিসিবির হাই-পারফম্যান্স (এইচপি) দলও। তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেটি দেখেই নির্বাচকরা চূড়ান্ত করবেন ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার আরও চার মামলার কার্যক্রম স্থগিত থাকছে

পরবর্তী

আইসিইউতে দিলীপ কুমারের করোনা আক্রান্ত আরেক ভাই

পরবর্তী

আইসিইউতে দিলীপ কুমারের করোনা আক্রান্ত আরেক ভাই

ডিসেম্বরে আসছে ভারতের করোনা ভ্যাকসিন

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT