চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার পাল্টা জবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

একটু এগিয়ে। যতটা পারা যায় বলের কাছে পা নিয়ে। প্রায় ৪৫ ওভার এভাবে ব্যাট করে গেছেন কুশল মেন্ডিস এবং ধনঞ্জয়া ডি সিলভা। মরা উইকেট হলে ওভাবে ব্যাট না করলেও চলত। কিছুটা টার্ন ছিল বলেই লঙ্কান ব্যাটসম্যানদের ওই ‘সনাতন’ কৌশল। তৃতীয় ওভারে মিরাজের আঘাতের পর যেটা ভাবা হচ্ছিল, দুই ব্যাটসম্যান তাতে বালি ছিটিয়ে দিয়েছেন। বাংলাদেশের ৫১৩’র পাল্টায় তারা এক উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শেষ করেছেন।

উইকেট কখন তার খোলস বদলাবে, সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। প্রথমদিন সংবাদ সম্মেলনে লঙ্কান সহকারী কোচ সামারাবিরা বলেছিলেন, ‘আমরা একদিন ব্যাট না করা পর্যন্ত উইকেট সম্পর্কে কিছু বলতে পারছি না।’ বৃহস্পতিবার তাদের ইনিংসে উইকেট যেমনটা থাকল তাতে সামারাবিরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। হলফ করে বলা যায়, উইকেট তার মেজাজ না হারালে এই ম্যাচ নিরামিষ থেকে যাবে।

পড়ুন: লড়াকু রিয়াদের দুই হাজার, পাঁচশ পার বাংলাদেশ

Banglabid

রাজ্জাকের অভিজ্ঞতা এই উইকেটে দরকার ছিল কি না, সে প্রশ্ন সাগরিকায় আরেকবার উঠে যাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হল এদিনও তাকে পানি টানতে দেখা গেছে। সন্ধ্যা নাগাদ ঢাকার বিমান ধরবেন। বাংলাদেশ অধিনায়ক রিয়াদ ৮৩ রানে অপরাজিত থাকার সময় লঙ্কান বোলারদের কৌশলী বোলিং বেশ চোখে লাগছিল। বল স্পিন করার আগেই রিয়াদ স্লটে যাওয়ার চেষ্টা করছিলেন। সেটা দেখে স্পিনার সান্দাকান কয়েকটি আউটসাইড অফস্টাম্প ডেলিভারিতে তাকে ভড়কে দেন। তাইজুল, সাঞ্জামুলরা মেন্ডিস, সিলভার জন্য সেটা আর করতে পারলেন কই?

সিলভা এদিন ১২২ বলে সেঞ্চুরি করেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ১০৪ রানে। তৃতীয়দিন তাকে সঙ্গ দেবেন ১৫২ বলে ৮৩ রান করা মেন্ডিস।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৮৭/১
(সিলভা ১০৪ *, মেন্ডিস ৮৩ *;  মোস্তাফিজ ০/৩১, সাঞ্জামুল ০/৫২, মিরাজ ১/৪৫, তাইজুল ০/৫৬)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১৩
(মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদউল্লাহ ৮৩* তামিম ৫২, ইমরুল ৪০, সাঞ্জামুল ২৪; লাকমাল ৩/৬৮, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, দিলরুয়ান ১/১১২।)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৈরি পোশাক খাতকে ১৫ থেকে ২০ জন লোক অস্থির করছে: বিজিএমইএ সভাপতি

পরবর্তী

ঠিক হল সিপিএলের দিনক্ষণ

পরবর্তী

ঠিক হল সিপিএলের দিনক্ষণ

প্রধানমন্ত্রী

বই পারে আমাদের চিন্তা চেতনাকে বিকশিত করতে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT