চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার নেতৃত্বে দুই অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
চান্দিমাল

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর ব্যর্থতার জেরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথুজ। মঙ্গলবার তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ানোর কথা জানান এই অলরাউন্ডার।

ম্যাথুজ সরে দাঁড়ানোর একদিন পরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তিন ফরম্যাটের জন্য দুজন অধিনায়ক বেছে নিয়েছে দেশটির বোর্ড।

লঙ্কানদের টেস্ট দলের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল। আর ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন উপুল থারাঙ্গা।

ম্যাথুজ অধিনায়ক থাকাকালে টি-টুয়েন্টিতে তার ডেপুটি ছিলেন চান্দিমাল। আর ম্যাথুজের ইনজুরির সময় ওয়ানডে দলের নেতৃত্ব দেন থারাঙ্গা।

অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় ম্যাথুজ আগের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস চান্দিমালের। তিনি বলেন, ‘অ্যাঞ্জেলো যে কাজটা আমাদের জন্য করেছে, সেই কাজের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। অধিনায়কত্ব সহজ কাজ না। তিনি আমাদের একজন ম্যাচ উইনার। আমার আশা, সামনের দিনগুলোতেও তেমনই ভূমিকা পালন করবেন।’

৩৬ টেস্টে ৮টি সেঞ্চুরিসহ ৪২.৩৩ গড়ে ২৫৪০ রান করেছেন চান্দিমাল। ১২৮ ওয়ানডে তার রান সংখ্যা ৩ হাজারের বেশি।

Reneta

২০৭ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরিসহ ৬২১২ রান করেছেন থারাঙ্গা। এছাড়া ১৬টি টি-টুয়েন্টি ও ২৭ টি টেস্ট খেলার অভিজ্ঞা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

মে ২৩, ২০২৬

সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে প্রাণ গেল আরও ১৩ শিশুর

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT