চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার কাছে ১ রানে হারল বাংলাদেশের যুবারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ যুব ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

৪ বলে দরকার ছিল মাত্র ২ রান। রিপন মন্ডল ব্যাটে বল লাগিয়েই দিলেন ছুট। অপর প্রান্তে পৌঁছানোর আগে সরাসরি থ্রো’তে তার স্টাম্প ভেঙে দিলেন পাথিরাজা। ১ রানে কষ্টের হার সঙ্গী হল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শ্রীলঙ্কা সফরে টানা দুই যুব ওয়ানডে হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় জুনিয়র টাইগাররা।

জোড়া উইকেট হারানোর পর শেষ জুটি বাংলাদেশকে দেখায় আশা। জয়ের খুব কাছে গিয়ে ফিরে আসতে হয় টাইগার যুবাদের।

ডাম্বুলায় স্বাগতিক যুবাদের দেয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল আগে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি আগামী বুধবার।

Banglabid

ওপেনার মাহফুজুল ইসলাম রবিন ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেঞ্চুরির আশা জাগিয়ে তাকে ফিরতে হয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে।

লঙ্কান পেসার পাথিরানার ডেলিভারি লেগস্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে লাগে মাহফুজুলের প্যাডে। আম্পায়ার আঙুল তুলে দেন। আফসোস নিয়ে অনেকক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন টাইগার ওপেনার।

এরপরই খেলার মোড় ঘুরতে থাকে। টানা উইকেট হারালে সহজ ম্যাচ হয়ে যায় কঠিন। যখন বলে বলে রান তোলার চ্যালেঞ্জ যুবাদের সামনে, তখন পরপর দুই বলে নাঈমুর রহমান (৬) ও আরিফুল ইসলামকে (২৩) সাজঘরে পাঠান লঙ্কান যুবা পাথিরানা।

Reneta

শেষ জুটির সামনে তখন ১৪ বলে ১৭ রানের চ্যালেঞ্জ। কঠিন সমীকরণ প্রায় মিলিয়ে ফেলেছিলেন দুজনে। ম্যাচ টাই করা চেষ্টায় রিপন রান আউট হলে ১ রানের হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। শেষে দারুণ ব্যাট করতে থাকা আশিকুর জামান ১১ রানে অপরাজিত থেকে যান।

সিরিজের প্রথম ম্যাচে ২২৯ রানের লক্ষ্যই ছিল বাংলাদেশের। সেই ম্যাচে সফরকারীরা হারে ৪২ রানের বড় ব্যবধানে। সোমবার ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। যেখানে ইফতেখার হোসেনের অবদান ৩৬ রান। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক মেহরব হোসেন করেন ৩৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাযুব ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন ধর্মই হিংসা-হানাহানি সমর্থন করে না

পরবর্তী

শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পরবর্তী
শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, চারজন পুরুষ ফুটবল খেলোয়াড় ও balloons. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কুমিল্লায় পূজামন্ডপ এলাকা পরিদর্শনে ঢাবি শিক্ষক সমিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় আক্রান্ত পূজামন্ডপ এলাকা পরিদর্শনে ঢাবি শিক্ষক সমিতি

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT