চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের জলে বীর সেনানীর শেষ বিদায়

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:০৭ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
ছবি তুলেছেন: ওবায়দুল হক তুহিন

ছবি তুলেছেন: ওবায়দুল হক তুহিন

সিলেটে জঙ্গিদের ফেলে যাওয়া বোমা বিস্ফোরণে নিহত র‌্যাব ইন্টেলিজেন্স উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত র‌্যাব হেড কোয়ার্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সময় র‌্যাব হেড কোয়ার্টারে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহকর্মীদের বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। উপস্থিত কেউই চোখের জল আটকে রাখতে পারেননি। ছোট শিশু আশরাফ ইসলাম জারিফকে সান্তনা দিতে গিয়ে মিডিয়া কর্মীরাও চোখ মুছেছেন বারবার।

দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী এ বীর সেনানীর শেষ বিদায়টা তাই ছিলো অশ্রুসিক্ত।  সেনা সদর প্রথম নামাজে জানাজা শেষে  আবুল কালাম আজাদের লাশ র‌্যাব সদর দফতরে আনার পর তার কফিনে পুষ্পস্তবক অর্পন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।  এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এসময় নিহতের সম্মানে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়।

এরপর জানাজার জন্য নেওয়া হয়। জানাজায় দাঁড়ানো সকলকে বারবার চোখ মুছতে দেখা যায়। বিদায়ীর উদ্দেশ্যে শেষ বক্তব্যে নিহতের ছোট ভাই ইউসুফ হিমেল বলেন: আমার ভাই দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন। আপনারা সকলে আমার ভাইয়ের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন। যেনো তিনি জান্নাতবাসী হন। আমরা ভাই, আমরা কাছে ছিলেন ফেরেশতার মতো, তার চলে যাওয়াতে আমি ছাড়া আমাদের পরিবারকে দেখার জন্য আর কোনো পুরুষ রইলো না। সকলের কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাইছি। এতোটুকু বলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।

Banglabid

আবুল কালাম আজাদ র‌্যাব হেড কোয়ার্টারে প্রথমে টিএফআই সেলের উপ পরিচালক ও পরে ইন্টেলিজেন্স উইং এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে প্রেষণে এসে চাকরি জীবনের বেশীরভাগ সময় র‌্যাব হেড কোয়ার্টারেই ছিলেন।

জানাজায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন: জঙ্গি বিরোধী অভিযানে আমাদের যে সব সাহসী বীর প্রাণ দিচ্ছে, সরকার তাদের পরিবারের জন্য যা করণীয় করবে। এই জঙ্গিবাদকে এক যোগে প্রতিরোধ করতে হবে। সাধারণ জনগণ আমাদের সর্ব ধরণের সহায়তা করছে। আশাকরি, শেখ হাসিনার নেতৃত্বে খুব শীগ্রহ-ই আমরা বাংলার মাটি থেকে জঙ্গিবাদ নির্মূল করতে পারবো।

ছবি তুলেছেন: ওবায়দুল হক তুহিন

তবে, জঙ্গি মোকাবেলায় এখনই সরকারের কোনো আলাদা আইনশৃঙ্খলা বাহিনীর সেল গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আসাদুজ্জামান খাঁন।

Reneta

পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলে: আমরা সব সময় সচেষ্ট থেকেছি জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে। এর মধ্যে আমরা আমাদের কিছু তরুণ অফিসারকে আমরা হারিয়েছি। তবে, এতে আমাদের পিছু হটানো যাবে না।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনও পিছু হটবেনা। দ্রুত দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে।

সিলেটে জঙ্গী বিরোধী অভিযান অপারেশন টোয়াইলাইটের সময় জঙ্গি আস্তানার কাছে বোমা হামলায় গুরুতর আহত হওয়ার ৪ দিন পর হাসপাতালে মারা যান লেফটেনেন্ট কর্ণেল আবুল কালাম আজাদ। বোমার স্প্রিন্টার চোখের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্ক অকেজো হওয়াকে মৃত্যুর কারণ বলছেন ফরেনসিক চিকিৎসকরা।

জুমার নামাজের পর প্রথমে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে পরে বিকেলে র‌্যাব সদর দপ্তরে জানাযা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঠ্যপুস্তকে নাট্যচর্চা অন্তর্ভুক্ত করার আহ্বান

পরবর্তী

টাকার লোভে ওরা এগারোজন হত্যা করে বন্ধু শ্যামল দাসকে 

পরবর্তী

টাকার লোভে ওরা এগারোজন হত্যা করে বন্ধু শ্যামল দাসকে 

১২৪ বছর পর অলিম্পিকে ক্রিকেট?

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT