চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামল-উর্মিলার সংসার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
বিনোদন
A A

জয় একজন সাইকিয়াট্রিস্ট আর মিতু জয়ের স্ত্রী। মিতু বেশ ধৈর্যশীল, শান্ত স্বভাবের ও মিষ্টি একটি মেয়ে। তারা দুজন স্বাভাবিক দাম্পত্য জীবন-যাপন করতে থাকে। মিতুর প্রতিটি ব্যাপারই জয় গুরুত্ব দেয়। মিতুও জয়ের সাথে তার সম্পর্কের ব্যাপারে খুব সচেতন। হঠাৎ হাসান নামের এক মানসিক রোগী জয়ের কাছে আসে। জয় হাসানের চিকিৎসা করতে থাকে। চিকিৎসা চলাকালীন সময়ে জয় ও হাসানের মাঝে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। হাসান আসার কারণে জয় ও মিতুর দাম্পত্য জীবনে একটি অজানা গল্পের সূত্রপাত ঘটে। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘মোহমায়া’।

কারুকাজ প্রোডাকশনের ব্যানারে ‘মোহমায়া’ নাটকটি নির্মাণ করছেন আর কে সরকার। শুক্রবার (২০ জুলাই) থেকে উত্তরা সহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন করা হচ্ছে। এতে প্রধান চরিত্রে রূপদান করবেন নাট্যাভিনেতা শ্যামল মাওলা, এফ এস নাঈম ও নাট্যভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তি কর।

নাটকটির গল্প লিখেছেন শুভ্র সরখেল এবং এতে নির্বাহী প্রযোজকের দায়িত্বেও আছেন তিনি। নাটকটির আবহ সংগীতে আছেন শান। প্রোডাকশন কো-অর্ডিনেটর হিসেবে আছেন মামুন খান।

Banglabid

নাটকটি সম্পর্কে শ্যামল মাওলা বলেন, নাটকটির গল্প খুবই চমৎকার। যখন গল্পটি আমি পড়ি মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে। আর কে সরকার নতুন পরিচালক সেটা কাজ করতে এসে একবারের জন্যও মনে হয়নি। আর ও এর আগে যে প্রোডাকশন হাউজে ছিল সেখানেও বেশ কয়েকটি কাজ একসাথে করেছি যার ফলে একসাথে কাজ করতেও ভালো লাগছে।

‘মোহমায়া’ নিয়ে উর্মিলা শ্রাবন্তী কর বলেন, নাটকটির গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করছেন। শ্যামল ভাইয়ের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।

নাটকটি সম্পর্কে নাঈম বলেন, মানসিক রোগীর ও একটি পারিবারিক গল্প ফুটে উঠবে নাটকটিতে। দর্শকদের কথা চিন্তা করেই নাটকটি সাজানো হয়েছে। দর্শকরা ভালো একটা কাজ দেখতে পাবে।

Reneta

নির্মাতা সূত্রের খবর, নাটকটি আসছে ঈদুল আজহায় যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদউর্মিলানাটকলিড বিনোদনশ্যামলসংসার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT