চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোকে নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিলেন টেলর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডসের বিশ্বকাপ ফাইনাল হেরে যাওয়ার পর নিউজিল্যান্ডের খেলোয়াড়রা যে যার মতো করে নিজেদের কষ্টের কথাগুলো প্রকাশ করেছিলেন। চুপ করে ছিলেন কেবল রস টেলর। অবশেষে ক্রিকইনফোর কাছে মুখ খুলেছেন কিউই সাবেক অধিনায়ক। বিশ্বকাপ হতাশার কথা বলতে গিয়ে সামনে এনেছেন দীর্ঘশ্বাসে মোড়ানো এক হতাশার গল্পই।

শ্রীলঙ্কার কাছে গল টেস্টে হেরে এখন কলম্বোতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত নিউজিল্যান্ড। এই হারে উইলিয়ামসনরা এখন যেমনটা কষ্টে আছেন, সাত বছর আগে তার চেয়েও বেশি বুক ভরা বেদনায় ভারাক্রান্ত ছিলেন টেলর। কারণ, ২০১২ সালে এই গল থেকেই কেড়ে নেয়া হয়েছিল তার অধিনায়কত্ব।

অধিনায়কত্ব যে কেড়ে নেয়া হচ্ছে সেটা নাকি বুঝতে পেরেছিলেন টেলর। তারপরও পাহাড়সম বোঝা মাথায় নিয়ে খেলেছিলেন ১৪০ ও ৭০ রানের দুই ইনিংস। জিতিয়েছিলেন ম্যাচও। এরপরও তাকে আর নেতৃত্বে রাখেনি নিউজিল্যান্ড।

কষ্টে দুই সপ্তাহ ঘুমাতেই ভুলে গিয়েছিলেন টেলর। যে দুঃখের সঙ্গে সাত বছর পর বিশ্বকাপের ফাইনালের হারেরই কেবল তুলনা চলে বলছেন, ‘প্রায় না ঘুমিয়ে দুটো সপ্তাহ পার হয়েছে আমার। সর্বোচ্চ ২ ঘণ্টার মতো ঘুমাতে পারতাম। সেই অবস্থাতেও আমি ১৪০ ও ৭০ রানের ইনিংস খেলেছি। মজার বিষয় হচ্ছে, অধিনায়কত্ব চলে যাওয়ার পর কেমন যেন হাল্কা হাল্কা লাগছিল। কোন কোন সময় পরিস্থিতি আপনার আওতার বাইরে চলে যাবে। তখন সেটাই হয়েছে।’

‘যখন লর্ডসে আমরা হারলাম, তখন মনে গলের সঙ্গে সেই ম্যাচটার কোনো পার্থক্য ছিল না। জীবনে উত্থান-পতন থাকবেই। লর্ডসে যেটা হয়েছে ক্রিকেটে এমনটা থাকবেই।’

টেলর মুখ খুলেছেন তার জটিল কিছু চোট বিষয়েও। জানিয়েছেন, চোখের এক প্রদাহে হারিয়ে যেতে বসেছিল দৃষ্টিশক্তিই। এমনকি ক্রিকেট মাঠে নাকি বলও ঠিকমত দেখতে পেতেন না সেসময়, ‘আমার চোখের অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ট্রেইনারের সঙ্গে অনুশীলনের সময় প্রথম পরিষ্কারভাবে বল দেখলাম। ক্যারিয়ারের শুরুর অনেক পর মনে হল আমার যেন নতুন করে শুরু হল!’

ট্যাগ: নিউজিল্যান্ডরস টেলরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওএসডি হয়ে মন্ত্রণালয়ে বদলি হলেন জামালপুরের ডিসি

পরবর্তী

চাকরির লোভ দেখিয়ে নগ্ন ছবি সংগ্রহ, ইঞ্জিনিয়ার আটক

পরবর্তী

চাকরির লোভ দেখিয়ে নগ্ন ছবি সংগ্রহ, ইঞ্জিনিয়ার আটক

অনুসন্ধানী সাংবাদিকতা-ওয়াচডগ

সাংবাদিক: মগের মুল্লুকের ‘ওয়াচডগ’?

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT