চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচেও হারল মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। শনিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সালমা-রুমানাদের ৭ উইকেটে হারিয়ে সব ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাল সফরকারী দলের মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-৭৭/১০ (২০ ওভার) পাকিস্তান-৭৮/৩ (১৪.৫ ওভার)

চার ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয় মাঠ ভেজা থাকায়। মাঠে গড়ানো তিনটি ম্যাচেই দাপুটে ক্রিকেট খেলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল জাভেরিয়া খানের দল।

আগের ম্যাচে কিছুটা লড়াই অন্তত করেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষ ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারল না সালমা-রুমানারা।

৭৮ রানের ছোট লক্ষ্য টপকে সিরিজ শেষ করতে যেন তর সইছিল না পাকিস্তান ব্যাটারদের। ৩ উইকেট হারিয়ে ১৪.৫ ওভারেই তারা পৌঁছে যায় জয়ের বন্দরে।

প্রথম ম্যাচে মাত্র ৩০ রানে গুটিয়ে যে ধাক্কা খেয়েছিল এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেখান থেকে আর বের হতে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচে ৮১ আর শেষ ম্যাচে তারা তোলে ৭৭ রান।

বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার রুমানা আহমেদ। ৩১ বলে ২৪ করেন তিনি। ১৫ বলে ১৪ করেন ফাহিমা খাতুন। আর কেউ ১০’র ঘরে পা রাখতে পারেননি।

তিনটি ম্যাচেই টসভাগ্য সঙ্গী হওয়ার পরও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। ফিল্ডার বরাবর শট খেলে বল ডট করা, বড় শট খেলায় ঘাটতি, রানিং বিটুইন দ্য উইকেটে দুর্বলতা দেখা গেছে স্বাগতিক ক্রিকেটারদের মাঝে।

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্যের পথ তৈরি করেছিলেন সালমা-রুমানারা। বিদেশ সফরে আসতে শুরু করে একের পর এক জয়। কিন্তু দেশের মাটিতে নামতেই দেখা গেল বিবর্ণ চেহারা। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে টিম টাইগ্রেস বুঝতে পারল শেখার বাকি থেকে গেছে অনেক।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিএমপির গাড়িতে করে হাসপাতালে খালেদা জিয়া

পরবর্তী

গুম-খুন, মামলা-হামলার ‘হিসাব’ দিল বিএনপি

পরবর্তী

গুম-খুন, মামলা-হামলার ‘হিসাব’ দিল বিএনপি

বলিউডে যৌন হেনস্তা, দীপিকা-রণবীরের নিন্দা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT