চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা রাঙাতে পারল না রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলায় রিয়াল দলের খেলোয়াড়ের প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় নিজেদের শেষ ম্যাচটা রাঙাতে পারল না রিয়াল মাদ্রিদ। নিয়মিত স্কোয়াডের প্রায় সবাইকে নিয়েও রিয়াল বেটিসের সাথে ড্র করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। হতাশার ড্র দিয়েই কোনোরকমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি সারতে হল কার্লো আনচেলত্তির শিষ্যদের।

ঘরের মাঠে শুক্রবার রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

এই ড্রয়ে ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ। চার ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লিগটির শিরোপা অনেক আগেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। তবে বাকি চার ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। এর মধ্যে শেষ দুই ম্যাচে জয় পায়নি স্প্যানিশ জায়ান্টরা। চলতি মাসের ২৯ তারিখ লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লস ব্লাঙ্কোসরা।

Banglabid

সান্তিয়াগো বার্নাবিউয়ে শুরু থেকেই ম্যাচের প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। চতুর্থ মিনিটে বেনজেমার উদ্দেশ্যে দারুণ থ্রু বল বাড়ান ভিনিসিউস। তবে বেতিস গোলরক্ষক রুই সিলভার নৈপুন্যে জালে বল জড়াতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। অষ্টম মিনিটে লক্ষ্যে শট নেন বেনজেমা কিন্তু ঠেকিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। বল দখলে দুই দল ছিল সমানে-সমান। রিয়াল মাদ্রিদের পাঁচ শটের কেবল একটি ছিল লক্ষ্যে। ডি-বক্সের বাইরে থেকে মদ্রিচের সেই শটে সহজেই বল ধরে ফেলেন সিলভা।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে গোলের সুযোগ হারায় স্বাগতিকরা। কারভাহালের বাড়ানো বলে বেনজেমার নেওয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ৫৮তম মিনিটে তার রদ্রিগোর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে কামাভিঙ্গার জোরাল শট ঠেকান সিলভা।

Reneta

৮২তম মিনিটে বেনজেমার শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। এক মিনিট পর আরও একটি সুযোগ হারান আসরের সর্বোচ্চ গোলদাতা। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবেনজেমারিয়ালরিয়াল বেটিসলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় ‘উন্নয়ন ইতিহাস’ বিষয়ে প্রথম আন্তর্জাতিক সেমিনার

পরবর্তী

আর ৫ দিন পর ঢাকায় ডেলটা সম্মেলন

পরবর্তী
নদী ও জলাশয়ের সুন্দর দৃশ্য, ডেলটা অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আর ৫ দিন পর ঢাকায় ডেলটা সম্মেলন

সুনামগঞ্জে বন্যার পানিতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত, পানি ও খাদ্য সংকট. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে বন্যা: বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT