চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শেখ হাসিনা গভীর চিন্তায়, হাতে সময়ের গণনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে পৃথক স্থানে তিনজন নিহতের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়।

বাড্ডায় দুলাল সরদার ও যাত্রাবাড়ীতে আব্দুর হান্নান হত্যার ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি এবং ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশুলিয়ায় তৌহিদুর রহমান রানা হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

বাড্ডায় দুলাল সরদার হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, রমেশ চন্দ্র সেন ও লতিফ মোল্লাসহ ৪৫ জন, যাত্রাবাড়ীতে আব্দুর হান্নান হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৩৭ জন এবং আশুলিয়ায় তৌহিদুর রহমান রানা হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১২১ জনকে আসামী করা হয়েছে।

দুলাল সরদার হত্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মো. শরিফুল ইসলাম এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিহত আব্দুর হান্নানের শ্যালক দিপুকুল ইসলাম দিপু বাদী হয়ে মামলা দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে দুলাল সরদার হত্যার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ এবং দিপুকুল ইসলাম দিপুর জবানবন্দি আদালত রেকর্ড করে এ ঘটনায় অন্য কোন মামলা হয়েছে কি না যাত্রাবাড়ী থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ ছাড়া আশুলিয়ায় তৌহিদুর রহমান রানা হত্যার অভিযোগে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে মো. জাহিদ হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

ট্যাগ: শেখ হাসিনাহত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানপুর টেস্ট: একাদশ নিয়ে যা ভাবছে বাংলাদেশ-ভারত

পরবর্তী

শহীদ পরিবারের সদস্যদের পর্যটন শিল্পে সম্পৃক্ত করবে মন্ত্রণালয়

পরবর্তী
সবুজ পাহাড়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও ছাউনি সহ পর্যটন কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ পরিবারের সদস্যদের পর্যটন শিল্পে সম্পৃক্ত করবে মন্ত্রণালয়

দুই ক্রিকেটার পুরস্কার গ্রহণের জন্য দাঁড়িয়ে আছেন, পেছনে ঐতিহাসিক ভবন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ অক্টোবর, মাঠের লড়াই শুরু ২৭ ডিসেম্বর

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT