চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ কামালের জন্মবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-ক্রীড়া সংগঠন। আওয়ামী লীগের নেতারা বলেছেন, ’৭১ এবং ’৭৫ এর ঘাতকরাই বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে।

১৯৪৯ সালের ৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ঘরে জন্ম নেন তাদের বড় ছেলে শেখ কামাল।

ছোট বেলা থেকেই খেলাধুূলার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিলো তার। তিনি ছায়ানটের সেতার বাদন বিভাগেরও ছাত্র ছিলেন। আবাহনী ক্রীড়াচক্র, ঢাকা থিয়েটার এবং স্পন্দন শিল্পী গোষ্ঠির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ছাত্রলীগের কর্মী হিসেবে ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭১ এর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শেখ কামাল।

Banglabid

স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ কামাল।

যে আগস্টে শেখ কামালের জন্মদিন, ১৯৭৫ এর সে আগস্টের ১৫ তারিখ কাল কিছু উচ্ছৃংখল সেনা সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেদিন হত্যাকারীদের বাধা দিতে গেলে সবার আগে ঘাতকরা ২৬ বছর বয়সী শেখ কামালকে হত্যা করে।

শেখ কামালের জন্মদিনে তার গড়া আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন।

Reneta

এরপর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ কামালের কবরে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও সমমনা সংগঠন।

শেখ কামালের জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কারো সঙ্গে কোনো ইস্যুতেই ঐক্য নয় আবারো জানিয়ে দেন আওয়ামী নেতারা।

শেখ কামালের জন্মদিনে দোয়া, মিলাদ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT