চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে ঢাকায় টম ক্রুজের ছবি, অগ্রিম টিকেট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৩, মে ২০২২
বিনোদন
A A
ঢাকায় আসছে টম ক্রুজের ছবি, অগ্রিম টিকেট বিক্রি শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো ছবি ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। আগামী ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা বলছেন, এরইমধ্যে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট এবং কাউন্টার থেকে ‘টপ গান’ এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই আলোড়ন তোলে ছবিটি। তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা এই ছবি বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এ ছবির মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ।

চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার ছবি ‘টপ গান’। প্রয়াত টনি স্কট পরিচালিত হলিউডি এই ছবিটি মুক্তির পরের বছর সেরা গানের অস্কার পুরস্কারটি বগলদাবা করেছিল ছবির ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ গানটি।

এবারের ছবি ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত অবলিভিয়ন ছবির পরিচালক জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে। ২০২০ সালে করোনা মহামারী শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স।

গত ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখানে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা টম ক্রুজ।  স্ট্যান্ডিং ওভেশন সহ বিরল সম্মাননা পান টম ক্রুজ।

আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’। এবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে। টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

ট্যাগ: টপ গানটপ গান: ম্যাভেরিকটম ক্রুজলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছায়ানটে দুই দিনের নজরুল উৎসব

পরবর্তী

সিংহকে উত্যক্ত করতে গিয়ে আঙুল হারালেন চিড়িয়াখানার কর্মী

পরবর্তী
চিড়িয়াখানার কর্মী সিংহের সঙ্গে খেলছেন, আঙুলের ক্ষতি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিংহকে উত্যক্ত করতে গিয়ে আঙুল হারালেন চিড়িয়াখানার কর্মী

Panel discussion at Linatab E event on diabetes management and technology. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইনসেপটার লিনাট্যাব-ই ডায়াবেটিস চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে’

সর্বশেষ

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT