চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু জয়নবের ধর্ষক ঝুলল ফাঁসিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
জয়নব হত্যা-ফাঁসি কার্যকর

ইমরান আলী

পাকিস্তানে ছয় বছরের শিশু জয়নব আমিনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ইমরান আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে লাহোরের কোট লাখপাত কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়।

মৃত্যুদণ্ড কার্যকর করার সময় সেখানে ম্যাজিস্ট্রেট আদিল সারোয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন নিহত জয়নবের বাবা মুহাম্মাদ আমিন আনসারি। জয়নবের চাচাও ছিলেন সেখানে। তারা সবাই ভোররাতেই কোট লাখপাত কারাগারে পৌঁছান।

ফাঁসির আগে ইমরান আলীর এক ভাই ও দুই বন্ধু একটি অ্যাম্বুলেন্সে করে কারাগারে প্রবেশ করেন। ফাঁসির সময় নিরাপত্তার স্বার্থে কোট লাখপাত জেল ঘিরে রেখেছিল সাধারণ ও দাঙ্গা পুলিশ বাহিনী।

মেয়ের হত্যাকারীর ফাঁসি কার্যকরে সন্তোষ প্রকাশ করেছেন জয়নাবের বাবা আমিন আনসারি। তবে ফাঁসিটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার অনুমতি না দেয়ায় আফসোস করেছেন তিনি।

আনসারির মতে, এটি ছিল নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের ‘পাকিস্তানকে মদিনায় পরিণত করার নির্বাচনী প্রতিশ্রুতি’ পূরণের একটি সুবর্ণ সুযোগ।

‘জয়নবের বয়স আজকে পুরো সাত বছর দু’মাস হতো। ওপর মা কষ্টে ভেঙে পড়েছে,’ বলেন তিনি।

জয়নব হত্যা-ফাঁসি কার্যকর
শিশু জয়নব আমিন আনসারি

তবে পাকিস্তানের প্রধান বিচারপতিকে ধন্যবাদও জানান আনসারি। বলেন, তার মেয়ের খুনি আজ তার কর্মফল পেল।

ফাঁসি কার্যকরের পর অ্যাম্বুলেন্সে করে ইমরানের মরদেহ কাসুরে ফিরিয়ে নিয়ে যান স্বজনরা।

গত ৪ জানুয়ারি পাকিস্তানের কাসুর থেকে নিখোঁজ হয় শিশু জয়নব আমিন আনসারি। এর পাঁচদিন পর আবর্জনার স্তুপ থেকে তার মরদেহ পাওয়া যায়। জয়নাব হত্যাকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো পাকিস্তানে #JusticeforZainab দিয়ে ক্যাম্পেইন ও বিক্ষোভ শুরু হয়।

এরপর ডিএনএ পরীক্ষার ভিত্তিতে ২৩ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত ২৪ বছর বয়সী ইমরান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ফেব্রুয়ারিতেই ইমরানকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির আদেশ দেন পাকিস্তানের আদালত।

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলকে দিয়ে হ্যাজার্ডকে চায় রিয়াল

পরবর্তী

সাভারের চামড়া শিল্পে রপ্তানি কমে যাওয়ার অভিযোগ

পরবর্তী

সাভারের চামড়া শিল্পে রপ্তানি কমে যাওয়ার অভিযোগ

‘একদিন বিশ্বকাপ আমাদের ঘরেই আসবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT