চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুসহ পৌর অধিবেশনে নারী সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
নারী সদস্য শিশুসহ পৌর অধিবেশনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে পৌরসভার অধিবেশনে কোলের শিশুকে নিয়ে উপস্থিত হওয়ায় স্থানীয় এক নারী সদস্যের সমালোচনা করেন আইনজীবীরা। এ ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরে শিশুটিকে বাইরে রেখে আসলে অধিবেশন শুরু হয়।

বিবিসি জানায়, বুধবার কুমামোতো পৌরসভার পূর্ণাঙ্গ অধিবেশনে শিশুসন্তানসহ উপস্থিত হন ইউকা ওগাতা। তার সন্তানের বয়স ৭ মাস হলেও প্রথমবারের মতো তিনি তাকে নিয়ে ওই অধিবেশনে যোগ দেন।

কিন্তু তার এই কাজ ভালোভাবে দেখেননি কর্তৃপক্ষ। ওগাতা নিয়ম ভঙ্গ করেছেন বলে সমালোচনা করে তারা।

তবে সন্তান নিয়ে যাওয়ার পক্ষে যুক্তি হিসেবে স্থানীয় গণমাধ্যমকে ওগাতা বলেন, আমি শুধু দেখাতে চেয়েছি একই সঙ্গে সন্তান পালন এবং কাজ করা নারীদের জন্য কতটা কঠিন। আমি কর্তৃপক্ষের কাছে বার বার বলেছি হয় আমাকে অধিবেশনে ছেলেসহ যোগ দেয়ার অনুমতি দিন, কিংবা ডে-কেয়ারের ব্যবস্থা করে দিন। কিন্তু তারা কোন ইতিবাচক সাড়া প্রদান করেনি। তাই আমি স্বাভাবিকভাবে ছেলেকে নিয়ে পরিষদ অধিবেশনে যোগ দেয়ার সিন্ধান্ত নেই।

তিনি আরও বলেন, আমি চেয়েছিলাম পরিষদ হবে এমন জায়গা যেখানে যেসব নারী সন্তান নিচ্ছেন তারাও ভালভাবে কাজ করতে পারবে।

তবে কাউন্সিল সচিব তার অভিযোগ অস্বীকার করে বলেন, ওগাতা দীর্ঘ সময়ের জন্য তার ছেলেকে আলাদা রাখার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু তিনি শুধু পূর্ণাঙ্গ অধিবেশনে ছেলেকে সঙ্গে রাখার অনুরোধ করেননি।

পরে ওগাতার এক বন্ধুর মাধ্যমে ছেলেকে বাইরে নেয়া হয় এবং ৪০ মিনিট পর অধিবেশন শুরু হয়।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, পরিষদ ওগাতার বিষয়টি বিবেচনা করবে এবং ছোট শিশুদের বিষয়ে কোন পথ খুঁজে বের করতে আইনজীবীদের সঙ্গে কথা বলবে। স্পিকার ইয়োশিতোমো ‍সাওয়াদা বলেন, নারী সদস্যরা যেন সন্তানসহ অধিবেশনে কাজ করতে পারেন, সেই পদ্ধতি বের করতে আমরা কাজ করতে চাই।

লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে পুরনো ধ্যান-ধারণা জপানে এখনো বিদ্যমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৭ সালের বিশ্ব লিঙ্গ বৈষম্য তালিকায় ১৪৪ দেশের মধ্যে জাপানের অবস্থান ১১৪ তে। দেশটিতে বিয়ে বা সন্তান জন্মদানের পর অনেক নারীকে কাজ ছেড়ে দিতে হয়।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সন্তান জন্মদানের পর নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ সহজ করার জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু এরপরও সেখানে লিঙ্গ বৈষম্য দিন দিন প্রকট হচ্ছে।

ট্যাগ: জাপাননারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অজিদের টানছেন স্মিথ-মার্শ

পরবর্তী

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমাপ্ত

পরবর্তী
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমাপ্ত

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনে তিন করতে মাশরাফীদের চাই ১৫৯

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT