চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর ভাইরাল হওয়া ছবির অরিজিনাল কপি নিলামে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
অভিবাসী শিশুর অপ্রত্যাশিত অভিব্যক্তি ক্যারেজে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেসময় নিজের একটি ছবি ভাইরাল হয়ে অনলাইন সেনসেশন হয়ে গেছিলেন তিনি। সেই ভাইরাল হওয়া অরিজিনাল ছবিটিই নিলামে তুলে কয়েক হাজার ডলারে বিক্রি করতে চলেছেন এই শিশু।

ক্লোই ক্লেমের বয়স এখন ১০ বছর। ২০১৩ সালে যখন তিনি ইন্টারনেটে ছড়িয়ে পড়েন তখন তার বয়স ২ বছর। সারপ্রাইজ ডিজনিল্যান্ড ভ্রমণের পর অসম্পূর্ণ প্রতিক্রিয়া দেন ক্লোই। তার মা করেন সেই প্রতিক্রিয়ার ভিডিও। তারপর শুধু ছড়িয়ে পড়া।

উদ্বেগ প্রকাশের মিম হিসেবে বেশ জনপ্রিয় ছবি হয়ে উঠে সেটি। এই ছবিটি নন-ফানজিবল টোকেন(এনএফটি) হিসেবে বিক্রি হবে, এটা অরিজিনাল ডিজিটাল ছবির মালিকানা অর্জনের একটি পথ।

এনএফটি কোনো জিনিসের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করে যেখানে ওই জিনিসটির মালিকানা প্রদান করা হয়। এভাবে মিম বা টুইটের মতো জনপ্রিয় অনলাইন কনটেন্টের অরিজিনাল ভার্সন বিক্রির অনুমোদন দেওয়া হয় যেন সেগুলো বাস্তবের কোনো শিল্পের টুকরো।

বেশিরভাগ ক্ষেত্রে শিল্পীরা তাদের কাজের সত্ত্ব ধারণ করে, যেন তারা সেটা আবার উৎপাদন ও বিক্রি করতে পারেন। কিন্তু ক্রেতারা সেই প্রথম অরিজিনাল কপিটির মালিকানা পায়।

অনেকে এটাকে অটোগ্রাফসহ কপি কেনার সাথে তুলনা করেন আর সংগ্রাহকরা বলেন, তারা মূল মালিকানা পাওয়ার ‘বড়াই করার অধিকার’ কে মূল্য দেয়।

২০১৩ সালের সেপ্টেম্বরে ক্লোইর মা কেটি তার দুই মেয়ের সারপ্রাইজ ডিজনিল্যান্ড সফরের প্রতিক্রিয়ার ভিডিও আপলোড করেন।

এক মেয়ে লিলি কান্না শুরু করে। কেটি বলেন, তারপরই ক্যামেরা ঘুরে যায় এবং ক্লোই তার ছোট্ট দুটি দাঁত বের করে চোখ সাইডে করে কিউট একটা লুক দেয়, বাকিটা ইন্টারনেটই করে দেয়।

ওই ভিডিও দেখা হয়েছিলো ২০ মিলিয়নের বেশি বার, আর ওই ছবি হয়ে পড়ে ইন্টারনেট সেনসেশন।

ক্লোইর মা বলেন, আমি টাম্বলার খুললাম, আর দেখলাম পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে শুধু ক্লোইর মুখ।

‘খুবই অদ্ভূত ছিলো, প্রবলও ছিলো। আমার পরিবার, বন্ধুরা আমাকে এসব মিম পাঠাচ্ছিলো। এখনও ইন্টারনেটে কেউ ক্লোইর মুখ পেলেই এসব মিম আমাকে পাঠায়।’

সপ্তাহের মধ্যেই একটি পত্রিকায় ক্লোইকে ‘টাম্বলারের পৃষ্ঠপোষক দূত’ এবং ‘ইন্টারনেটের রানী ও দেবী’ ঘোষণা করা হয়।

পরে উটাহ পরিবার এনএফটিতে ওই ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। ক্লেম বলেন, এটি একটি দুর্দান্ত সুযোগ, বিশেষত যদি সেখানে কোনও ক্লোই ফ্যান থাকে যারা এই মিম পছন্দ করে তবে তারা এটির মালিক হতে পারবেন। এমনকি ক্লোইও বলেছে ‘এটা বেশ চমৎকার’। এটি ১০ বছর পুরনো।

ডিজিটাল শিল্পের মালিকানা অর্জনের এনএফটি বাজার সম্প্রতি বিস্তৃত হয়েছে। এর আগে মার্চে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি তার প্রথম টুইট ২.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করেন এক মালয়েশিয়া কেন্দ্রিক ব্যবসায়ীর হাতে।

এপ্রিলে ডিজাস্টার গার্ল মিম ৫ লাখ ডলারে বিক্রি হয়। ওভারলি অ্যাটাচড গার্লফ্রেন্ড নামে একটি মিম বিক্রি হয় ৪ লাখ ১১ হাজার ডলারে।

ক্লেম বলেন, এই বিক্রি থেকে যে টাকা আসবে তা মেয়ের পড়াশোনার কাজে খরচ করবেন।  তার মতে, ক্লোই হয়তো বলবে, আমি একটা ঘোড়া কিনবো অথবা বলবে আমি একটা ওয়াল্ট ডিজনি ল্যান্ড বানাবো।

ইন্সটাগ্রামে ক্লোইর ফলোয়ার ৫ লাখ, ব্রাজিলে গুগলের একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছে সে। ক্লেম বলেন, আমরা ব্রাজিলে গেছি আর এসব অসাধারণ সব কাজ করেছি। কিন্তু দিনশেষে আমি আমার মেয়েদের সঙ্গে ঘরেই থাকতে চাই।

ট্যাগ: অনলাইনভাইরালমিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য বিচারপতির নাম চেয়ে চিঠি

পরবর্তী

ইউনিয়ন ব্যাংকের ভল্টে ১৯ কোটি টাকার গরমিল, ৩ কর্মকর্তা প্রত্যাহার

পরবর্তী
ইউনিয়ন ব্যাংকের শাখা ভবনের সামনে ব্যাংক কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিয়ন ব্যাংকের ভল্টে ১৯ কোটি টাকার গরমিল, ৩ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে নির্মিত নতুন স্কুল ভবন, দুই তলা স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত দুই স্কুল শিক্ষার্থী

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT