চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় সুস্বাদু পিঠার নয় দিনের উৎসব মঙ্গলবার শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

নানান পদের নানা স্বাদের পিঠায় মঙ্গলবার নয়দিনের একাদশ পিঠা উৎসব শুরু হচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসবের উদ্বোধন করবেন।

জাতীয় পিঠা উৎসব পরিষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। বাঙালী লোকজ ঐতিহ্যের এবং নানা অঞ্চলের প্রসিদ্ধধর্মী বাহারি পিঠা নিয়ে এ উৎসবের অন্যতম সহযোগী সংস্কৃতি মন্ত্রণালয়ও। উৎসবে ৫০টি স্টল থাকছে। পিঠার স্বাদ আস্বাদনের পাশাপাশি বিকালে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে নাটক, গান, আবৃত্তি, নৃত্য, কৌতুক, জাদু ইত্যাদি পরিবেশন করা হবে। এ ছাড়া থাকছে লালনগীতি, হাসন রাজা, শাহ আবদুল করিম, রাধারমণ, ভাওয়াইয়াসহ বিভিন্ন লোকসংগীত। যা নয়দিনই চলবে।

বিকাল ৪টায় সংস্কৃতিমন্ত্রী উৎসবের উদ্বোধন করবেন। জাতীয় পিঠা উৎসব পরিষদের সভাপতি ম.হামিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দেশে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন অনেক আগে থেকে রয়েছে। বর্তমানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে ফাস্টফুডের দোকান। ফলে শিশু-কিশোরদের ঘরের খাবারের চেয়ে ফাস্টফুডের দিকে অনেক বেশি আগ্রহ থাকে। দেশীয় অনেক পিঠা তারা চেনেনা। এর স্বাদ জানেনা। তারা জানেনা দেশীয় এসব পিঠা অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। পিঠা চেনাতে ও স্বাদ জানাতে আমাদের এ আয়োজন।’  তিনি জানান,  অংশগ্রহণকারী পিঠা-শিল্পীদের মধ্য থেকে শেষ দিন পাঁচজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

ট্যাগ: পিঠা উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে না আজ, অনেক কাজই বাকি

পরবর্তী

চরম সঙ্কটের মুখে শত শত বিঘার গোলাপ বাগান

পরবর্তী
Savar-Rose

চরম সঙ্কটের মুখে শত শত বিঘার গোলাপ বাগান

মার্কিন সরকারি কার্যালয় বন্ধ-শাটডাউন

সাময়িক বাজেটে মতৈক্য, আবার চালু হলো মার্কিন সরকার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT