চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষিত জনগোষ্ঠী সচেতন থাকলে দেশ এগিয়ে যাবে: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, একটি দেশের শিক্ষিত জনগোষ্ঠী যদি দেশের কল্যাণে জাগ্রত থাকে, সচেতন থাকে তাহলে অবশ্যই সে দেশ এগিয়ে যাবে। কেউ তাদের এগিয়ে যাওয়াকে থামিয়ে রাখতে পারবে না।

মঙ্গলবার ( ২৫ জুন) দুপুরে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০২২-২৩ বর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে রূপান্তরের মহানায়ক হলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি তার কর্মকাণ্ডের জন্য বারবার জাতিসংঘ থেকে পুরস্কৃত হয়েছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা বারবার বলেছেন, যদি তোমরা পিছিয়ে পড়া কোন রাষ্ট্রকে উন্নত করতে চাও,তবে বাংলাদেশ থেকে ঘুরে যাও। আজকে বাংলাদেশ তার দারিদ্র দূর করে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব সভায় প্রতিষ্ঠা করার জন্য জাতির পিতা সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি চেয়েছিলেন শাসন, শোষণ ও নিপীড়ন থেকে দেশের মানুষকে মুক্তি দিতে। দেশের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে,লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ পায় তিনি তার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। তার সুযোগ্য কন্যা সামরিক শাসকদের বন্দিশালা থেকে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছেন।

নাছিম বলেন, সবাইকে আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে হবে। এই বাংলাদেশ আমরা ৩০ লক্ষ রক্তের বিনিময়ে পেয়েছি। আমাদের এই পবিত্র মাতৃভূমিকে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা হলাম বীরের জাতি। আমাদের পূর্বপুরুষেরা বীরের মতো যুদ্ধ করে মহান স্বাধীনতা অর্জন করেছিল। এই শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন হল আমাদের স্বাধীনতা। আমরা রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা ফিরে পেয়েছি। বিশ্বের কোন দেশে এমন নজির নেই।

উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সবাই একসাথে মিলে আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো সমৃদ্ধ করতে চাই।আমরা চাই আমাদের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হোক।আমাদের শিক্ষকগণ লেখাপড়া শিখানোর পাশাপাশি মানবিক মানুষ হিসেবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য করে তুলবে। আমাদের শিক্ষার্থীরা আরও দায়িত্বশীল হয়ে আগামীর বাংলাদেশকে বিশ্বসভায় যাতে আরো সমৃদ্ধ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। আর শিক্ষকদের বলবো আপনারা নিজেদের মধ্যে দলাদলি করবেন না। এই কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন।

Reneta

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি আমরা দূর করব। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ থাকবে,এখানে বাণিজ্য, দুর্নীতি, স্বজন প্রীতি, লুটের কোন সুযোগ থাকতে পারে না। এখানে কোন দলাদলি থাকতে পারেনা। শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষা করা আমাদের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দায়িত্ব। শিক্ষাঙ্গনে শুধু বাংলাদেশের স্লোগান হবে এর বাহিরে কোন স্লোগান থাকবে না।

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি মো. মিরাজ হোসেন, অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT