চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষায় ভ্যাট বসছে না, দুশ্চিন্তার কিছু নেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

আগামী অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট বসানো হবে- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে সমালোচনা শুরু হয়েছিল; তা আপাতত থেমেছে। সেই সমালোচনা আপনাআপনি থামেনি অবশ্য। অনেক কিছুর মতো শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই তাতে হস্তক্ষেপ করতে হয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা এর মালিকদের ওপর কোনো ধরনের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর পরিকল্পনা সরকারের নেই।

সোমবার গণমাধ্যম সম্পাদক, সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট বসানো হবে। তারপর থেকেই এ নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক, সমালোচনা।

কিন্তু, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ভ্যাট বসানোর কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে কোনো বিতর্ক নেই। সে সময় অর্থমন্ত্রীও ওই সভাতেই ছিলেন। কিন্তু তিনি আর কোনো কথা বলেননি।

Banglabid

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও জানিয়ে দেন, ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকারের এরকম কোনো পরিকল্পনা নেই।

এটা নিশ্চিত করেই বলা যায়, মেয়াদ শেষের বছরে এসব নিয়ে ঝামেলায় জড়াতে চায় না সরকার। এমনিতেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক রকম চাপ আছে। নানা প্রক্রিয়ায় ওই আন্দোলন ‘স্থগিত’ করাতে পারলেও পুরোপুরি স্থগিত হয়নি। নতুন করে আবারো মাঠে থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

আমরা জানি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ভ্যাট নিয়েই দুই বছর আগে বড় ধরনের আন্দোলনের মুখে পড়েছিল বর্তমান সরকার। ২০১৫ সালের সেই আন্দোলনে দলমত নির্বিশেষে শরীক হয়েছিলেন সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্যাপক সেই আন্দোলনে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছিলেন অর্থমন্ত্রী।

Reneta

আমরা দেখেছি, বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে পরিস্থিতি ঘোলা করতে সব সময়ই একটি গোষ্ঠি তৎপর থাকে। নিজের মতো করে নানা রং মিশিয়ে তাকে রঙিন করে তোলে।তাই সরকারের শীর্ষ ব্যক্তিদেরও বক্তৃতা-বিবৃতিতে আমরা সাবধানত‍া আশা করি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন করে ভ্যাট বা কর না বসানোর সিদ্ধান্তের জন্য আমরা সরকার প্রধানকে সাধুবাদ জানাই। আমরা মনে করি, এরকম সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষা প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীবেসরকারী বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT