চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের দাবি ‘না মানায়’ ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
২:১০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়-উপাচার্যের কার্যালয় ঘেরাও-মামলা-প্রক্টর

নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে না নেয়ায় পূর্ব কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা৷ উপাচার্যের কার্যালয়ের সামনের মূল ফটকসহ মোট তিনটি দরজা ভেঙে উপাচার্যের রুমের সামনে অবস্থান নিয়েছেন এই শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামান তার কক্ষেই অবস্থান করছেন বলে জানা যায়।

মঙ্গলবার সকাল থেকেই অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে তারা কার্যালয়ের তিন স্তরের দরজা ভেঙে ফেলে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করে। পরে মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে।

Banglabid

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল: অধিভুক্ত কলেজ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ ৷বিক্ষোভকারীরা বলেন, প্রশাসন আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। আমরা নিজেদেরকে ভাঙচুরকারী দাবি করে রাজু ভাস্কর্যে প্রায় তিনদিন অবস্থান নিয়েছি৷ কিন্তু প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করতে আসেনি।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা বা আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যের কার্যালয় ঘেরাওঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT