চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাসন করার অধিকার আছে, তবে গায়ে হাত তুলিনি: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:৫৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ একটি পরিবার, এই পরিবারের সদস্যকে শাসন করার অধিকার আছে, তবে গায়ে হাত তোলার অধিকার নেই’। টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেনকে চড় মারা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন।।

আজ রোববার জাতীয় ঈদগাহ ময়দান গেটে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর’র চলমান মোবাইল কোর্ট পরিদর্শন শেষে  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

সাংসদের গায়ে হাত তোলেননি দাবি করে ওবায়দুল কাদের বলেন: সাংসদও দাবি করেননি আমি তার গায়ে হাত তুলেছি। ওখানে কী কোনো সাংবাদিক ছিলেন? ওই বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি না করতে অনুরোধ করেন মন্ত্রী।

সাজা হলেও খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন, বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ধরেই নিয়েছে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হবে।

খুলনায় এমপির দেয়াল তুলে একটি পরিবারকে অবরুদ্ধ করার বিষয়টিও উঠে আসে ওবায়দুল কাদেরের কথায়। তিনি বলেন: ওই সাংসদকে (নূরুল হক) গতকাল আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে ডেকে এনে আমি ও স্বরাষ্ট্রমন্ত্রী সাবধান করেছি। প্রসাশনকে দেয়াল ভাঙার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। কাল রাতেই, দেয়াল ভাঙা শুরু হয়েছে। এতোক্ষণে হয়তো পুরো দেওয়ালটিই ভেঙে ফেলা হয়েছে।

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযানে ভালো ফল পাওয়া যাচ্ছে দাবি করে মন্ত্রী বলেছেন: আপনারাই দেখলেন আমি রাস্তায় সিএনজি থামিয়ে থামিয়ে জিজ্ঞাসা করেছি, তারা মিটারে যাচ্ছে কিনা? প্রত্যেকেই মিটারে যাচ্ছে। কিছু সমস্যা থাকতে পারে। তবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

একঘন্টার এ অভিযানে এখন পর্যন্ত ২১টি মামলা দায়েরের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কিছু সমস্যা থাকলেও সীমিত জনবল দিয়ে তা মোকাবেলার চেষ্টা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন: জনবল সংকটের মতো বিষয় আমাদের সামনে চলে আসছে। অভিযান পরিচালনার জন্য আমাদের মাত্র পাঁচ জন ম্যাজিষ্ট্রেট রয়েছেন।

মার্চ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচ বাড়বে কিনা, সে সম্পর্কে  মন্তব্য করেননি মন্ত্রী।

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গণক’ হরভজনকে ওয়ার্নারের খোঁচা

পরবর্তী

অবৈধ অভিবাসী তাড়াতে লাগবে ৫শ’ বিলিয়ন ডলার

পরবর্তী

অবৈধ অভিবাসী তাড়াতে লাগবে ৫শ’ বিলিয়ন ডলার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: ইঞ্জি. মোশাররফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT