চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারজার মাঠে নাচবেন ববি-ফারিয়া-রোশান, হাঁটবেন মিথিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২১
বিনোদন
A A
শারজার মাঠে নাচবেন ববি, ফারিয়া, রোশান ও মিথিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শারজা স্টেডিয়ামে বসবে ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল’। ক্রিকেটের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামে এবার আলো ছড়াবেন রুপালি পর্দার তারকারা।

উৎসবে অংশ নিতে দেখা যাবে ঢাকাই ছবির জনপ্রিয় দুই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নুসরাত ফারিয়াকে। তাদের সঙ্গে থাকবেন চিত্রনায়ক রোশান। সেখানে গানের সঙ্গে নাচবেন তারা। আর এই অনুষ্ঠানের ফ্যাশন শো অংশে র‌্যাম্পে হাঁটবেন বাংলাদেশ থেকে একমাত্র মডেল ও ‘রোহিঙ্গা’ খ্যাত অভিনেত্রী তানজিয়া মিথিলা।

চ্যানেল আই অনলাইনকে এই মডেল জানান, শারজায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল’ এ অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আছে ফ্যাশন শো। এতে বাংলাদেশ থেকে একমাত্র তিনিই অংশ নেবেন। বাকি মডেলরা সেখানকার ই। ফ্যাশন শোতে মিথিলা শো স্টপার হিসেবে পাফরম্যান্স করবেন। দেশি জামদানি পরেই র‌্যাম্পে হাঁটবেন বলেও এসময় জানান মিথিলা।

Banglabid

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরো বলেন, শুনেছি শারজায় ওই অনুষ্ঠানে বহু বাংলাদেশি দর্শকরাই বেশি থাকবেন। ফলে সেখানে পারফর্ম করার সুযোগ নিঃসন্দেহে আনন্দের।

বাংলাদেশি নারী ফ্যাশন ও সৌন্দর্য প্রদর্শনীতে সুন্দরী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ প্রস্তুতির বিষয়ে মিথিলা বলেন, ওখানে পৌঁছানোর পর রিহার্সেল আছে। মূলত উৎসবে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো, সে কারণে বাংলাদেশের ট্রাডিশনাল জামদানি কাপড় নিয়ে যাচ্ছি। এই শোয়ের জন্য আলাদা করে যা তৈরী করা হয়েছে।

এই মডেল জানান, শারজাতে তাকে নাচের প্রস্তাব দিলেও ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে ডান্সের প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু আমি আসলে এতো বড় শো করার জন্য এখনও রেডি না।’

Reneta

এদিকে নিজেদের সিনেমার জনপ্রিয় বেশকিছু গানের সাথে নেচে গেয়ে আগামি ৩ ডিসেম্বর শারজা মাতাবেন ববি, ফারিয়া ও রোশান। তারা তিন জনই প্রবাসী বাংলাদেশিদের জন্য পারফর্ম করতে মুখিয়ে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানতানজিয়া জামান মিথিলাদুবাইনাচপ্রবাসীবাংলাদেশমডেলমিথিলারোহিঙ্গালিড বিনোদনসিনেমাস্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় ৩১ জেলায় শনাক্ত নেই, আজ মৃত্যু ১

পরবর্তী

পারিশ্রমিকে সমতা ফিরছে, তাই কাজ করছি: রাভিনা

পরবর্তী
রাভিনা পারিশ্রমিকে সমতা নিয়ে কথা বলছেন, বাংলাদেশি নারী শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিকে সমতা ফিরছে, তাই কাজ করছি: রাভিনা

বৈঠকে বসে আলোচনা করছেন কর্মকর্তারা, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ফেরত ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT