চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমের ফিফটিতে চট্টগ্রামের লড়ার পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার সামনে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারীর ৩৭ বলে ৫ চার ও এক ছক্কায় খেলা ৫২ রানের ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বন্দরনগরীর দলটি।

মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওভারেই ভাঙে চট্টগ্রামের ওপেনিং জুটি। বাঁহাতি আফগান পেসার ফজলহক ফারুকীর দারুণ এক বলে বোল্ড হন জাকির হাসান।

উইল জ্যাকসের সঙ্গে পরে ৪০ রানের জুটি গড়েন আকস্মিকভাবে অধিনায়কত্ব পাওয়া আফিফ হোসেন ধ্রুব। মিরাজকে সরিয়ে নাঈম ইসলামকে দায়িত্ব দেয়ার পর আবারও পরিবর্তন করে আফিফের কাঁধে দেয়া হয়েছে চট্টগ্রামের নেতৃত্ব। নাঈম একাদশ থেকেই বাদ পড়েছেন।

২৪ বলে ৩ চারে ২৬ রান করে জ্যাকস ফেরেন। আরাফাত সানির বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন।

অষ্টম ওভারে কেবল দুই রান করা মেহেদী হাসান মিরাজের উইকেট তুলে নেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। পুল শট খেলা মিরাজ ডিপস্কয়ার লেগে নাঈম শেখের হাতে ধরা পড়েন।

পরের ওভারে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শিকার হন আফিফ। ২৪ বলে ৪ চারে ২৭ রান করে ডিপ মিড উইকেটে নাঈমের তালুবন্দি হন তিনি।

৮৪ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজ ছাড়েন আকবর আলী। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক ৯ রান করার পর কায়েস আহমেদের বলে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে শুভাগত হোমের হাতে ধরা পড়েন।

ষষ্ঠ উইকেটে বেনি হাওয়েলকে নিয়ে দ্রুত ৫৮ রান যোগ করেন শামীম। শেষ ওভারে ইবাদত হোসেনকে মারতে গিয়ে নাঈমের ক্যাচ হন। হাওয়েল ১৯ বলে ২ ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রাম ৬ উইকেটে করে ১৪৮ রান।

ট্যাগ: চট্টগ্রামঢাকাবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসশামীম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্ণাটকে হিজাব বনাম গেরুয়া ওড়নার বিতর্ক-বিক্ষোভ

পরবর্তী

অজিদের কোচ হতে চান না গিলেস্পি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ গিলেস্পি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিদের কোচ হতে চান না গিলেস্পি

নেতৃত্বাধীন ব্যক্তিরা একটি সমাবেশে উপস্থিত, সম্ভবত তদন্ত বা তদন্তের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিয়ানার জনপ্রিয় গায়িকার রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT