চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ আন্দোলন ঘরে বসে করুন: বিএনপিকে কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

ফাইল ফটো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটি শান্তিপূর্ণ আন্দোলন করলে ঘরে বসে এবং অফিসে বসে করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না। রাস্তা বন্ধ করে কোন সভা সমাবেশ করা যাবে না। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন। আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে ঘরে করুন, অফিসে করুন, রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?

রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার হল রুমে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে লক্ষ্য করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের নামে আপনারা অশান্তিপূর্ণ ক্ষেত্র তৈরী করছেন। ৫ জানুয়ারির মতো কার্যক্রম করা কি শান্তিপূর্ণ আন্দোলন?

খালেদা জিয়ার সাজা সম্পর্কে কাদের বলেন, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। খালেদা জিয়ার জেলে থাকা শর্ট, মিড না লং ট্রাম হবে তা সিদ্ধান্ত নিবে আদালত। খালেদা জিয়া এখন উচ্চ আদালতে আপিল করেছেন। উচ্চ আদালত যদি জামিন দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদের কিছু করার নাই। যদি আদালত অনুমতি দেয়। এটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া জামিন পেলে নিয়ম অনুযায়ী পাবেন। না পেলে আদালত দেখবেন। এখানে সরকারের কোন প্রকার হস্তক্ষেপ নেই। আমাদের নেত্রী বলেছেন, অপকর্ম অপকর্মই আর অপরাধ অপরাধই। কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগে সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। পরে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভাপতি ড. হোসেন মনসুরের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য এবং সংসদ সদস্য ইমরান আহম্মেদ, একাব্বর হোসেন, নূরজাহান বেগম মুক্তা, প্রকৌশলী ফজলুল হক, আবু সালহে মো. সাঈদ প্রমুখ।

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাশরাফী ভাইয়ের কাছে অফকাটার শিখেছি: রাব্বি

পরবর্তী

সারাদেশ উত্তপ্ত হওয়ার আগেই নজর দেয়া দরকার

পরবর্তী
ময়মনসিংহ

সারাদেশ উত্তপ্ত হওয়ার আগেই নজর দেয়া দরকার

কনা রেজার নতুন বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT