চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাজাহান খানের সেই হাসির দায় সাংবাদিকদের!

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৫০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থী নিহত  হওয়ার পর সেই ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেসে ছিলেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

ওই ঘটনার প্রায় সাড়ে ৮ মাস পর সেই হাসির ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার দাবি, তাকে হাসতে উস্কানি দিয়েছিল সাংবাদিকরা।

সোমবার সিরডাপ মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শাজাহান খান এমন দাবি করেন।

বৈঠকের প্রায় শেষ ভাগে বক্তব্য শুরু করেন সাবেক এ নৌপরিবহনমন্ত্রী। এসময় তাকে নিয়ে বিভিন্ন সময় তৈরি হওয়া সমালোচনার একে একে জবাব দেন।

তিনি দাবি করেন, তাকে নৌ-পরিবহনমন্ত্রী করার পর অনেকে মন্তব্য করেছিলেন, ‘‘যে লোকের হাতে পরিবহন সেক্টর জিম্মি তাকেই করা হচ্ছে মন্ত্রী!’’ তবে সমালোচকদের এমন তীর্যক কটূক্তি তিনি ভুল প্রমাণ করেছেন। উদাহরণ হিসেবে তার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চ ডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে পরিসংখ্যান তুলে ধরেন।

এরপর নিরাপদ সড়কের জন্য যখন কমিটি গঠন করে সরকার, তার প্রধানের দায়িত্ব দেওয়া হলো শাজাহান খানকে। তখন অনেকেই বলে শোনা গেছে, ‘‘বিতর্কিত লোককে দিয়ে কমিটি করা হয়েছে।’’

এ প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘এই যে এখানে উপস্থিত রয়েছেন সৈয়দ আবুল মাকসুদ সাহেব, তিনিই সর্বপ্রথম আমার বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা নিরাপদ সড়কের জন্য ১১১টি সুপারিশ রেখেছি। এগুলো যখন প্রকাশ হবে মাকসুদ সাহেব আপনিই বলবেন বিতর্কিত এ লোকটি কী করেছে। আপনারা তো এর আগেও নিরাপ সড়কের জন্য দুইটি কমিটির সুপারিশ দেখেছেন এবারেরটাও দেখবেন।

এ কথা বলে বক্তব্য শেষ করেন শাজাহান। তখন সঞ্চালকের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্নয়ক এবং আলোচনার সঞ্চালক শাজাহানকে উদ্দেশ্য করে বলেন: আপনাকে (শাজাহান) কেউ বিতর্কিত বলেনি। কেউ হয়তো আপনার হাসিকে বিতর্কিত বলে থাকতে পারেন।

এরপরই আবারও ফ্লোর নেন শাজাহান খান। বলেন: আজ আমাকে হাসির ব্যাখ্যা দিতেই হবে।

বলেন, ‘‘আমি তো এমনিতে বেশি হাসি, প্রবলেম হলো এইটা। হাসা যদি দোষ হয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু কি প্রেক্ষাপটে আমি হাসছি? সেটাও সাংবাদিকদের প্রশ্নের কারণে। দুর্ঘটনার কথা তখন আমি জানিও না। ৬৮ বছর পর আমরা মংলা বন্দরে ক্রেন দিচ্ছি, এই সংবাদে আমরা আনন্দিত। সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করলেন: সড়ক দুর্ঘটনায় দু’জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আপনি কি বলবেন? আপনাদের অনুরোধ করবো পুরো ফুটেজটি আবারও দেখার জন্য। আমি উত্তরে বললাম দুর্ঘটনার জন্য যদি কোনো ড্রাইভার দায়ি হয় আমরা তার কোনো প্রতিবাদ করবো না।

তখন আরেকজন সাংবাদিক বললো, আপনার আস্কারা পেয়ে ড্রাইভাররা এমন (বেপরোয়া) হয়েছে! তখন স্বাভাবিকভাবে একটু হাসি আসে। আর আমি একটু হাসিও। আসলে আমার হাসার জন্য উস্কানির দিয়েছে এই সাংবাদিক বন্ধুরা।’’

গতবছর ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির জেরে রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরপরই নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙা, বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ঢাকা পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ , সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।

ট্যাগ: শাজাহান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যারান্টি শতভাগ, পাসওয়ার্ড অন্যরকম ছবি: ইমন

পরবর্তী

বিশ্বকাপ দল ঘোষণার তাগিদ বিসিবি সভাপতির

পরবর্তী

বিশ্বকাপ দল ঘোষণার তাগিদ বিসিবি সভাপতির

নাসিরের সেঞ্চুরিতে শেখ জামালের সহজ জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT