চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাজাহানপুরে জোড়া খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে আকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২২
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
আটক আকাশসহ পুলিশ সদস্যরা শাজাহানপুরে জোড়া খুনের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া প্রীতি হত্যা ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘মূল ঘাতক’ মাসুম মোহাম্মদ আকাশ হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে।

সকালে ‘মূল ঘাতক’ হিসেবে আকাশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, অস্ত্র হলো আমাদের তদন্তের আলামত। তদন্তের জন্য  আমরা বিষয়গুলো নিয়ে কাজ শুরু করি। কিলিং এ কে ছিল তা আমরা জানার চেষ্টা করেছি। ঘটনার পর ৫/৬ ঘণ্টার মধ্যেই নিশ্চিত হই, সেই কিলিং মিশনে সেসহ দুজন ছিল। আমরা ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, তদন্তে নিশ্চিত হয়েছি, সে কিলিং মিশনে ছিল। আসামী নিজেই শিকার করেছে। আসামী বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করছিল। তার পূর্ববর্তী পরবর্তী আচরন, তাৎক্ষণিক কার্যক্রম, পালানোর সময় তার কর্মকাণ্ড, সিসিটিভি এবং তার মোটরসাইকেলের ব্যবহারসহ সব কিছু মিলিয়ে আমরা নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করেছি।

গত ২৪ মার্চ রাজধানীর উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হন।

রাত ৯টা ৫০ মিনিটের দিকে খিলগাঁও রেলগেটের সিগনালের জন্য জাহিদুল ইসলাম টিপুর গাড়িটি রেলগেটের কাছাকাছি বাটার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তের এলাপাতাড়ি গুলি। গুলিবিদ্ধ টিপুকে প্রথমে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাগুলির ঘটনার সময়ে পাশ দিয়ে যাওয়া রিকশা আরোহী কলেজ ছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ট্যাগ: কলেজ ছাত্রী সামিয়া প্রীতিগুলি করে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন সিলগালা করা হলো লারা দত্তের বাড়ি?

পরবর্তী

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

পরবর্তী
গাম্বেলটাউন বাংলা স্কুলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিএনপি নেতারা চট্টগ্রামে সমাবেশের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি'র সমাবেশ আজ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT