চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিব-বুবলী জুটির আরও ছবি চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে নায়ক শাকিব খানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। সেবারই বসগিরি ও শুটার দুই ছবিতে শাকিবের নায়িকা হয়ে চিত্রপুরিতে রীতিমত তাক লাগিয়ে দেন বুবলী। এরপরের গল্পটা সবার জানা। অহংকার, রংবাজ, চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া, সুপার হিরো এসব ছবিতে শাকিবের সঙ্গে কাজ করেন একসময়ের জনপ্রিয় এই খবর পাঠিকা।

সবগুলো ছবিতেই বুবলী নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করে চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করেন। ওঠেন আলোচনার শীর্ষে। মাত্র তিন বছরের ক্যারিয়ারে নায়িকা হিসেবে বুবলী যতটা আলোচিত হয়েছেন, জনপ্রিয়তা পেয়েছেন অন্য নায়িকার ক্ষেত্রে ‘কাজের মাধ্যমে’ এতোটা আলোচনায় আসতে দেখা যাইনি। যারাই আলোচনায় এসেছেন কেউ সিনেমায় সাইন করে, কেউ বা স্ক্যান্ডাল ছড়িয়ে, আবার কেউ বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে।

তবে এক্ষেত্রে বুবলী অন্যতম। তার ফর্মুলা, ‘কথায় নয়, কাজে বিশ্বাসী’। শাকিবের নায়িকা হয়ে বুবলী যতগুলো ছবিতে কাজ করেছেন সবগুলো ছবি প্রশংসিত। রংবাজ বাদে অন্য ছবিগুলো প্রযোজকরা বলছেন, প্রতিটি ছবি সুপারহিট! আরও জানান, শাকিব-বুবলী জুটির ছবির দেখার জন্য আদালা দর্শক তৈরি হয়েছে। পাবলিক শাকিব-বুবলীর ছবি ভালোভাবে গ্রহণ করে। জুটি বেঁধে তাদের আরও ভালো ছবি করা উচিত।

Banglabid

পরিচালকদের ভাষ্য, বুবলী কাজের প্রতি অনেক সিনসিয়ার। নির্দেশক যেটা চান, অনায়াসে তিনি ক্যামেরার সামনে সেটা করতে পারে। শুধু তাই, নাচেও জুড়ি নেই তার। এভাবে কাজ করে গেলে চলচ্চিত্রের শীর্ষ আসনে আসতে পারবেন বুবলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিনিয়ত শাকিব-বুবলী প্রশংসায় পঞ্চমুখ তাদের লাখো ভক্ত। নিত্য-নতুন ছবির মাধ্যমে ভক্তরা শাকিব-বুবলীর আরও নতুন নতুন ছবি চাইছেন। তাদের ভাষ্য, একটি কুচক্রী মহল শাকিব-বুবলী জুটি ভাঙার চেষ্টা করছে। শাকিব-বুবলীর উপর হিংসে করে তাদের ঘুম হারাম হচ্ছে! তাদের দাঁত ভাঙা জবাব দিতে ভক্তরা বলছেন, শাকিব-বুবলী জুটির আরও সুন্দর সুন্দর ছবি চাই।

এ সঙ্গে শবনম বুবলী চ্যানেল আই অনলাইনকে বলেন, শুধু ছবির সংখ্যা বাড়িয়ে আমি জুটি বিচার করতে চাই না। মানহীন ছবি করতে চাই না। মান সম্পন্ন কাজ অল্প হলেও ভালো। আমি এবং শাকিব খান জুটি বেঁধে বছরে দু-একটা কাজ করি। সেজন্য তিন বছরে আমাদের জুটির মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মাত্র ছয়টি। আমরা একসাথে কয়েকটা কাজ করলে বলে প্রেম আছে, আবার একটু বিরতি নিয়ে কাজ করবো ভাবলে বলে মান অভিমান হয়েছে, জুটি ভাঙছে!

বুবলী বলেন, কী আজব মানসিকতা এসব কুৎসা রটানো মানুষদের। এরা কোনো কিছুতেই সন্তষ্ট না তাই এসব ধরনের ছড়ায়। যার কথার কোনো ভিত্তি নেই। শাকিব খান আমার বাইরেও গত কয়েক বছরে দেশে বিদেশে নানা হিরোইনদের সাথে কাজ করছে। এর জন্য তাকে আমাদের সাপোর্ট করা উচিত।

তিনি বলেন, আমি সবসময় ভালো কাজের পক্ষে। নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি। এজন্য প্রয়োজন সবার সহযোগিতা ও শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলীলিড বিনোদনশবনম বুবলীশাকিবশাকিব খানশাকিব-বুবলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ আগস্ট: যেকোনো সময় রায়ের তারিখ ঘোষণা

পরবর্তী

ঘর থেকে দ্রুত সময়ে মাংসের গন্ধ দূর করার উপায়

পরবর্তী

ঘর থেকে দ্রুত সময়ে মাংসের গন্ধ দূর করার উপায়

ঈদযাত্রা: শেষ মুহূর্তেও ট্রেনের সিডিউল বিপর্যয়, ভোগান্তি

সর্বশেষ

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT