চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খান চট্টগ্রামের ছেলে আর বুবলী নোয়াখালীর মেয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ন ০৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
শাকিব খান ও বুবলী

শাকিব খান ও বুবলী

চিত্রনায়ক শাকিব খান চট্টগ্রামের ছেলে আর চিত্রনায়িকা বুবলী নোয়াখালীর মেয়ে। বুবলী কিন্তু বাস্তবেই নোয়াখালীর মেয়ে। তার মা-বাবা দুজনই নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা। এবার তিনি চলচ্চিত্রে নোয়াখালীর মেয়ে হচ্ছেন। ছবির নাম ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। পরিচালনা করবেন উত্তম আকাশ। জানা গেছে, গতকাল ৫ আগস্ট শনিবার নতুন এই ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তারা।

বুবলী ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথম জুটি হন। এরপর জুটি হয়ে তারা অভিনয় করেন ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিতে। প্রথম দুটি ছবি মুক্তি পেয়েছে আগে। ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবি দুটি মুক্তি পাবে এবার ঈদুল আজহায়।

শাকিব খানের সঙ্গে আবারও জুটি হতে পেরে দারুণ খুশি বুবলী। বললেন, ‘ভীষণ ভালো লাগছে। শাকিব খান বড় মাপের একজন অভিনেতা। তার সঙ্গে বড় পর্দায় আসতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।’

নোয়াখালীর মেয়ে হলেও নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তেমন অভিজ্ঞ নন বুবলী। জানালেন, তিনি কখনোই নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেননি। বাসায় মা-বাবা বলেন। এখন দ্রুত তাদের কাছ থেকে রপ্ত করার চেষ্টা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল সংকট: দীর্ঘ লাইনে নগরবাসীর চরম ভোগান্তি

জ্বালানি তেল সংকট: দীর্ঘ লাইনে নগরবাসীর চরম ভোগান্তি

এপ্রিল ১, ২০২৬
Channel I stands by folk singer Kangalini Sufia

লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার পাশে চ্যানেল আই

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবির ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের অনুদান ঘোষণা

এপ্রিল ১, ২০২৬
মোহামেডান ক্লাবের দায়িত্বে নতুন পরিচালনা পর্ষদ

মোহামেডান ক্লাবের দায়িত্বে নতুন পরিচালনা পর্ষদ

এপ্রিল ১, ২০২৬
বরগুনার পাথরঘাটায় সরকারি বরফকল বন্ধ থাকায় বিপাকে জেলেরা

বরগুনার পাথরঘাটায় সরকারি বরফকল বন্ধ থাকায় বিপাকে জেলেরা

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT