চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নতুন ছবি ‘রাজকুমার’, নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০২২
বিনোদন
A A
শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের নতুন ছবি হতে যাচ্ছে ‘রাজকুমার’। ২৮ মার্চ তার জন্মদিন উপলক্ষে নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে জনপ্রিয় এ নায়কের নতুন এই ছবির মহরত অনুষ্ঠিত হয়।

‘রাজকুমার’ পরিচালনা করছেন নির্মাতা হিমেল আশরাফ। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পাশাপাশি সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামে দুজন প্রবাসী বাংলাদেশী।

আমেরিকায় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির অন্যতম চমক হচ্ছে এর নায়িকা হিসেবে থাকছেন একজন মার্কিন অভিনেত্রী।

তার নাম কোর্টনি কফি। মহরতে তিনিও উপস্থিত ছিলেন। পাশাপাশি নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন প্রভাবশালী বাংলাদেশী ও সিনেমার আন্তর্জাতিক পরিবেশকরা উপস্থিত ছিলেন।

প্রথমবার বাংলাদেশী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জানিয়ে কোর্টনি কফি উচ্ছ্বাস প্রকাশ করেন। জানা যায়, তিনি মার্কিন টিভি সিরিয়ালে অভিনয় করেন। অর্ধ শতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্যে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়েছে।

দুটি তরুণী মহিলার ছবি, একজনের মুখের ছবি স্পষ্ট, অন্যজনের পেছনের দিকে তাকানো।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহরতে শাকিব খান জানান, শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। সেভাবে প্রস্তুতি নিয়েই তিনি মাঠে নেমেছেন।

তিনি বলেন, শুধু গ্রীনকার্ড নেয়ার জন্য আমেরিকাতে আসিনি। এখানে এসে দীর্ঘদিন কাজের মধ্যে ছিলাম। যেহেতু এই পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম।

‘যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ততদিন আপ্রাণ চেষ্টা করে যাবো।’

পরিচালক হিমেল আশরাফ জানান, রাজকুমার ছবির শুটিং হবে জুলাই নাগাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যয়বহুল এই ছবির শুটিং হবে। টেকনিশিয়ান হিসেবে থাকবেন বলিউড ও মার্কিনরা।

ট্যাগ: কোর্টনি কফিলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাউথ সুদানে নানা প্রতিকূলতায় কাজ করছে বাংলাদেশ ব্যাটালিয়ন

পরবর্তী

কানাডায় রমজানের ব্যাপক প্রস্তুতি

পরবর্তী
Canadian grocery store with customers shopping and checkout counter. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় রমজানের ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী কারো সঙ্গে যুদ্ধ নয়, বাইরের শত্রু প্রতিরোধে সেনাবাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

কারো সঙ্গে যুদ্ধ নয়, বাইরের শত্রু প্রতিরোধে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT