চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিবকে নিয়ে ভুল বলেছিলাম, অনেক অভিমান জমে ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০২, মে ২০২২
বিনোদন
A A

শাকিব খানের সঙ্গে পেশাগত মনোমালিন্যের জেরে তাকে উদ্দেশ্য করে ‘কটু বক্তব্য’ দিয়েছিলেন প্রযোজক সেলিম খান। কয়েকমাস আগে অভিমানের জায়গা থেকে তিনি শাকিবকে নিয়ে ভুল বলেছিলেন বলে জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে শাপলা মিডিয়ার কর্ণধার ও প্রযোজক সেলিম খান বলেন, শাকিবকে নিয়ে ভুল বলেছিলাম। অনেক অভিমান জমে ছিল। আমার বক্তব্যের কারণে আশা করি শাকিব ভুল বুঝবে না।

“সে (শাকিব খান) তার ফেসবুকে বিদ্রোহী ছবির প্রচার করছে দেখে খুব খুশি হয়েছি। তার কাছে এটাই চেয়েছিলাম। সে তাই করেছে। আমার বিশ্বাস ‘বিদ্রোহী’ ঈদে আরও ভালো ব্যবসা করবে।”

‘গলুই’ এর পাশাপাশি ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি ‘বিদ্রোহী’। করোনা পরবর্তী শতাধিক সিনেমা হলে এবারই প্রথম কোনো নায়কের ছবি শতাধিক হলে মুক্তি পাচ্ছে।

প্রযোজক সেলিম খান বলেন, শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এতে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ পাওয়া গেল বিদ্রোহী মুক্তির মাধ্যমে। এই ছবির মাধ্যমে ৫০টির বেশি বন্ধ সিনেমা হল আবার খুলছে। শাকিব খানের সিনেমা বলে এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, যতদূর জানি শাকিব আমেরিকাতে আছে। বিদ্রোহীর প্রচার করার জন্য তাকে ধন্যবাদ জানাতে তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। সেই সাথে এই নিউজের মাধ্যমে শাকিবকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Reneta

‘বিদ্রোহী’র প্রচারণার জন্য শাপলা মিডিয়ার পক্ষ থেকে কনটেন্ট সুপারভাইজার ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু নিজেও ফেসবুক পোস্ট দিয়ে শাকিব খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লেখেন, ধন্যবাদ সুপারস্টার, চলচ্চিত্রের প্রাণ পুরুষ শাকিব খানকে। কারণ, তিনি “বিদ্রোহী” ছবিটি দেখার জন্য দর্শককে তার ফ্যান পেজ থেকে আহব্বান জানিয়েছেন। তার এই মহানুভবতার জন্য শাপলা মিডিয়া কৃতজ্ঞ। সুপারস্টার শাকিব খান আবারো প্রমাণ করেছেন তার অভিনীত প্রত্যেকটি ছায়াছবি তার কাছে সন্তানের মত।

শাপলা মিডিয়ার তরফ থেকে আবদুল্লাহ জহির বাবু তার ফেসবুকে লেখেন, এই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে আবার চলচ্চিত্র বানাতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদঈদের ছবিগলুইবিদ্রোহীলিড বিনোদনশাকিব খানসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT