চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে নিয়ে টালিগঞ্জের পরিচালকদের অাগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৬
বিনোদন
A A

ঢাকার শীর্ষ নায়ক শাকিব খান ঢালিউড ছাড়িয়ে জিৎ-দেবদের সাথে প্রতিযোগিতা করতে টালিগঞ্জে নিজের নাম যুক্ত করেছেন। যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। আগামী ঈদকে লক্ষ করে এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন অবস্থায় রয়েছে শাকিবের ‘শিকারী’। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ওপারের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এই ছবির শুটিং শেষ না হতেই তিনি আরো কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

এসকে মুভিজের সাথে যৌথভাবে নিজের প্রযোজনায় নাকি একসাথে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। যেগুলোর কাজ খুব শীঘ্রই শুরু হবে। শুধু এসকে মুভিজই নয়, ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের সাথেও নাকি ঢালিউড কিং নাম লিখিয়েছেন। ভেঙ্কটেশের সাথে চলতি মাসের ১৭ তারিখ থেকেই নাকি একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব।

টালিগঞ্জের পরিচালকরা শাকিব খান সম্পর্কে বলছেন, শাকিব অনেক ভাল কাজ করে। সেটা বাংলাদেশে। বাংলাদেশে শাকিবের যে জনপ্রিয়তা আছে সেটা এপারে তেমন কোনো মানুষ জানেন না। শাকিবকে সেভাবে ভারতের দর্শকরা চেনেন না। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে শাকিবের জনপ্রিয়তা আরো বহুগুণে বেড়ে যাবে। আগে শাকিবের ছবির যদি ব্যবসা করতো এক কোটি টাকা এখন শাকিবের ছবি ব্যবসা করবে কয়েক কোটি টাকা।

Banglabid

একসাথে দু’দেশেই শাকিবকে দেখতে পাবে দর্শক। শাকিব আসছেন এদেশে। শাকিবের বিপরীতে এদেশের জনপ্রিয় নায়িকারা কাজ করবেন। এরইমধ্যে একটি ছবিতে আমার একটি ছবির নায়িকা শ্রাবন্তীকে দেখবে বাংলাদেশের দর্শক। দু’দেশের শিল্পীদেরই আরো বহুগুণে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

তবে শাকিবের ওপারে কাজ করায় ঢালিউডের পরিচালকরা কোটি কোটি টাকার লোকসানের সম্মুখীন হচ্ছেন। একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হওয়া বর্তমানে ঢাকাই একটি চলচ্চিত্রেও নিয়মিত শুটিং করছেন না তিনি। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রে রয়েছে নায়িকা সংকট।

সবকিছু মিলিয়ে শাকিব খান এখন ওপার বাংলার চলচ্চিত্রের হাওয়ায় ভাসছেন। যেভাবে ভেসেছেন ঢাকাই চলচ্চিত্রের টপমোস্ট নায়িকা জয়া আহসান। বর্তমানে জয়া ওপার বাংলার দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি টেলিসিনে অ্যাওয়ার্ডে রাজকাহিনী ছবির জন্য সহঅভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন জয়া। বর্তমানে এ অভিনেত্রী টালিগঞ্জের বেশ কয়েকটি ছবি অভিনয় করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়কশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিলারির প্রার্থিতা প্রায় চূড়ান্ত

পরবর্তী

আর্জেন্টিনার মধুর প্রতিশোধ

পরবর্তী

আর্জেন্টিনার মধুর প্রতিশোধ

১.৫% উৎস কর বেশি কিছু নয়, কর্পোরেট কর ২০% হবে কেন?

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT