চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীর রোনালদোর কথা শোনে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছেন। পর্তুগাল করেছে টানা দুই ম্যাচে ড্র। কিন্তু সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের ফলাফল ছাপিয়ে পর্তুগাল ও রোনালদো সমর্থকদের মধ্যে হাহাকার, একটাই প্রশ্ন- ক্রিস্টিয়ানো রোনালদো কয়দিনের জন্য চোটে পড়লেন?

রোনালদো আবার ভক্তদের ভাবনার ঠিক উল্টো পথে হাঁটছেন। নিজের চোট নিয়ে মোটেও দুশ্চিন্তা নেই পর্তুগিজ অধিনায়কের। সিআর সেভেন বলছেন, নিজের শরীরের ওপর পূর্ণ আস্থা আছে তার। চোট নিয়ে না ভেবে বরং দলের ফলাফলটাই পোড়াচ্ছে তাকে।

ইউরোর বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সোমবার ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে একই ফলাফল বর্তমান চ্যাম্পিয়নদের। সপ্তম মিনিটে পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে গিয়ে ৩১ মিনিটে চোটে পড়ে উল্টো দলকে ভাবনায় ফেলে দেন রোনালদো। পরে অধিনায়ক হারিয়ে ৪২ মিনিটে ড্যানিয়েলো পেরেইরার গোলে এক পয়েন্ট বাঁচায় পর্তুগাল।

ঘরের মাঠে পরপর দুই ম্যাচে পয়েন্ট খোয়ানো; মোটেও ভালো লক্ষণ নয়। রোনালদোর ভাবনায় এই বিষয়টিই কেবল ঘুরপাক খাচ্ছে। ম্যাচ শেষে সংবাদ কর্মীদের তার চোট নিয়ে ভাবতে একদমই নিষেধ করে দিয়েছেন সিআর সেভেন। জানান খুব দ্রুতই ফিরবেন খেলার মাঠে, ‘আমি এনিয়ে(চোট) মোটেও ভাবছি না। আমি আমার শরীরকে জানি। আর এটাও জানি, দু-এক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবো।’

আন্তর্জাতিক ম্যাচ শেষে ক্লাব ফুটবলে ফিরলেও দুই-এক ম্যাচে দলে নাও থাকতে পারেন রোনালদো। এপ্রিলের ১০ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের মাঠে খেলতে যাবে জুভেন্টাস। তার আগে ঘরের মাঠে এম্পোলি ও এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে সিরি আর চ্যাম্পিয়নরা। আয়াক্স ম্যাচকে মাথায় রেখে সিরি আর দুই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন পর্তুগিজ মহাতারকা।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে হারাল বিসিবি

পরবর্তী

বিশ্বকাপের আগে ‘ফিনিশিং’ নিয়ে চিন্তিত মাশরাফী

পরবর্তী

বিশ্বকাপের আগে ‘ফিনিশিং’ নিয়ে চিন্তিত মাশরাফী

সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ লেখক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT