চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ লেখক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
- সেমি লিড, বিনোদন, শিল্প সাহিত্য
A A

প্রতিবছরের মতো এবারও একুশে বইমেলায় প্রকাশিত বইগুলো থেকে ‘সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৯’-এর মনোনীত লেখকদের নাম ঘোষণা করা হয়েছে। কারা এবার পুরস্কার পাচ্ছেন, মঙ্গলবার (২৬ মার্চ) সেটা জানিয়েছে আয়োজকরা।

আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, ‘সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হলো। এবার সাহিত্যের বিভিন্ন শাখায় মোট ১২জন লেখক পাচ্ছেন ‘সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’। খুব শিগগির চ্যানেল আইয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মনোনীত লেখকদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান কমিটির এক সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত হয় বলে জানান রেজানুর রহমান।

পুরস্কারপ্রাপ্ত লেখকেরা হলেন: কথা সাহিত্যে যৌথভাবে সৈয়দ মনজুরুল ইসলাম ও শাহাদুজ্জামান। মনজুরুল ইসলামের বইয়ের নাম ‘কয়লা তলা ও অন্যান্য গল্প’। বইটির প্রকাশক অন্য প্রকাশ। প্রথমা থেকে প্রকাশিত শাহাদুজ্জামানের বইয়ের নাম ‘মামলার সাক্ষী ময়না পাখি’।

কবিতায় যৌথভাবে মারুফুল ইসলাম ও আফজাল হোসেন। অন্য প্রকাশের ‘পানতুম’ বইয়ের জন্য মারুফুল ইসলাম এবং অনন্যা প্রকাশনী থেকে ‘উনিশ নম্বর কবিতা মোকাম’-এর জন্য আফজাল হোসেন। প্রবন্ধ ও মুক্তিযুদ্ধে যৌথভাবে সিরাজুল ইসলাম চৌধুরী ও মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন। কথা প্রকাশ থেকে ‘সময় বহিয়া যায়’-এর জন্য সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রিয়মুখ প্রকাশনা থেকে ‘১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়’ বইটির জন্য মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন।

ভ্রমণ ও আত্মজীবনীতে ফারুক মঈনউদদীন সুদূরে অদূর দুয়ার -সময় প্রকাশনী। শিশুসাহিত্যে যৌথভাবে নাম আছে মুস্তাফিজ শফি ও মোকারম হোসেনের। কথা প্রকাশ থেকে শফির বিইটির নাম ‘ভূত কল্যাণ সমিতি’ এবং শিশু প্রকাশ থেকে মোকাররমের বইটির নাম ‘রঙের গাছ’।

এছাড়াও প্রথম বই শাখায় আছে জার্নিম্যান থেকে প্রকাশিত ‘ঘটনা কিংবা দুর্ঘটনার গল্প’র জন্য মাজহারুল ইসলাম, অন্য প্রকাশ থেকে ‘নিঃসঙ্গতার পাখিরা’র জন্য হক ফারুক আহমেদ এবং জার্নিম্যান থেকে ‘অন ডে’জ লাইক দিস’-এর জন্য শায়রা আফরিদা ঐশী।

ট্যাগ: আনন্দ আলোউপন্যাসকথাসাহিত্যকবিতাগল্পচ্যানেল আইরেজানুর রহমানশাহাদুজ্জামানসিটি ব্যাংকসৈয়দ মনজুরুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের আগে ‘ফিনিশিং’ নিয়ে চিন্তিত মাশরাফী

পরবর্তী

‘দেশপ্রেম’-এর গান দিয়ে আলোচনায় সালমা

পরবর্তী

‘দেশপ্রেম’-এর গান দিয়ে আলোচনায় সালমা

মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী কারিমকে কিনছে উবার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT