চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থীদের জন্য একরকম টি শার্ট পরলেও বার্সাবধের হুমকি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:১২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর স্প্যানিশ লা লিগায় রাতে অালাদা ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে বার্সেলোনাকে তৃতীয় পরাশক্তি অ্যাটলেটিকো মাদ্রিদ আতিথেয়তা দেবে। আর এসপানিওলের মাঠে খেলবে রিয়াল।

শক্তিশালী প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে জয়ের জন্য পরিশ্রম করতে হবে বার্সেলোনাকে। এর উপর ইনজুরির জন্য কোচ লুইস এনরিকে দলে পাচ্ছেন না গোলকিপার ক্লদিও ব্রাভো এবং দানি আলভেসকে। নিষেধাজ্ঞার খাড়াও পড়ে খেলা হবে না জেরার্ড পিকেরও। তবে কোচ দলে পাবেন আক্রমণ ভাগের তিন ত্রয়ী এমএসএন– মেসি, সুয়ারেজ, নেইমারকে।

প্রাক ম্যাচ বিফ্রিংয়ে বার্সা কোচ লুইস এনরিকে বলেন: সমালোচকদের কাজ সমালোচনা করা, আমাদের কাজ ফুটবল খেলা। আমি শুধু নিজেদের নিয়েই ভাবছি। আগের দু’ম্যাচের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করার সময় নেই। কারণ আমাদের সামনে খুব কঠিন একটি ম্যাচ।

Banglabid

‘অ্যাটলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে হারাতে হলে সেরাটা খেলতে হবে। সেটাই করতে চাই আমরা।’

অ্যাটলেটিকো ফরোয়ার্ড আন্তনি গ্রিজমান আবার বার্সা-বধের হুংকার দিচ্ছেন। ‘এটা আমাদের জন্য অনেক বড় ম্যাচ। বার্সেলোনা ফেভারিট হতে পারে, কিন্তু ঘরের মাঠে জেতার জন্যই আমরা মাঠে নামবো।’

জ্যাকসন মার্টিনেজ, লুসিয়ানো ভিয়েত্তি, ফেলিপে লুইসদের এনে ডিয়েগো সিমিওনে দলের শক্তি বাড়িয়েছেন।

Reneta

অন্যদিকে, লা লিগায় এখন পর্যন্ত দুটো ম্যাচ খেললেও গোলের দেখা পাননি বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসি। তবে ইউয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ মিলিয়ে এ মৌসুমে বার্সার হয়ে তিনি তিন গোল করেছেন। এছাড়া আর্জেন্টিনার হয়ে শেষ দু’ ম্যাচে করেছেন তিন গোল। লীগে গোল খরা কাটাতে তাই আজকের বড় ম্যাচটাকে বেছে নিতে পারেন লিওনেল মেসি।

আজ অবশ্য দুই দল একদিক দিয়ে এক বিন্দুতে মিলে যাচ্ছে। সিরিয়ান শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দুই দলই একইরকম টি-শার্ট পরে স্টেডিয়ামে ঢুকবে।

রিয়াল-এসপানিওল
বার্সেলোনার মতো কঠিন প্রতিপক্ষ না হলেও এসপানিওলকে সমীহ করছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোও মেসির মতো দুই ম্যাচে এখনো গোলের খাতা খুলতে পারেননি। প্রাক-মৌসুমের হিসাব ধরলে টানা আট ম্যাচে গোলহীন সিআর সেভেন! খরাটা নিশ্চয়ই আর দীর্ঘ করতে চান না। হতে পারে এই ম্যাচেই শুরু হলো গোলমেশিনের আসল কাজ।

বার্সার মতো ইনজুরি আঘাত হেনেছে রিয়াল শিবিরেও। কলম্বিয়ান প্লেমেকার জেমস রদ্রিগেজ এবং ব্রাজিলীয় ডিফেন্ডার দানিলোকে হারিয়েছে গ্যালাটিকোস। তবে এসপানিওলের মাঠে আজ রাফায়েল বেনিতেজের তুরুপের তাস হতে পারেন গ্যারেথ বেল। দারুণ ফর্মে আছেন এই ওয়েলস তারকা। শেষ ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন করিম বেনজেমাও।

রিয়াল মাদ্রিদের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, অপরদিকে বার্সেলোনার ম্যাচ শুরু রাত সাড়ে ১২টায়। দুটো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল সনি সিক্স এবং সনি সিক্স এইচডি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শীর্ষ দশ নারীকে সম্মাননা জানালো অনন্যা

পরবর্তী

ইন্সটাগ্রামে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ভিডিও!

পরবর্তী

ইন্সটাগ্রামে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ভিডিও!

বাঁচলো কলকাতা, ৩ বিমানের ৪শ যাত্রীরও প্রাণে রক্ষা

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT