চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নয়, সংসদে যোগ দেওয়ার খবর ভিত্তিহীন: গণফোরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্টের সদস্যদের সংসদে যোগ দেওয়ার খবরকে ‘অসত্য ও ভিত্তিহীন’ দাবি করে গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদে যোগদানের কোনো সিদ্ধান্ত হয়নি।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ব্যানারে ধানের শীষ নিয়ে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিবে না।’

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, শপথ না নেওয়ার আগের সিদ্ধান্ত বহাল আছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।

বিজ্ঞপ্তিটি পাঠান গণফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

এতে বলা হয়, গণফোরামের দুই সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক উদ্বৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। যেখানে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান মর্মে উল্লেখ করা হয়। এ খবর ভিত্তিহীন।

গণফোরামের মনোনয়ন নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন।

সুলতান মোহাম্ম মনসুর আওয়ামী লীগের নেতা হলেও দলের সাথে তার দূরত্ব রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে সাক্ষাত করেন তিনি।

এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়, আওয়ামী লীগ তাকে বিশেষ দায়িত্ব দিচ্ছে।

ট্যাগ: গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু-কিশোররা কেন অপরাধে জড়াচ্ছে?

পরবর্তী

পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে হবে: সিমিন হোসেন

পরবর্তী

পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে হবে: সিমিন হোসেন

ভিলিয়ার্স-হেলস ঝড়ে সাকিবদের হারালেন মাশরাফীরা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT