চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতরানের ক্ল্যাসিক জুটির পরও রংপুরের হার

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৫:৩৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
Cricket players celebrating on the field during a match at a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ৪৫ রানে রংপুরের ছিল না ৪ উইকেট। তবু ঘাবড়ে যাননি ১৯ বছরের তরুণ নাহিদুল ইসলাম। রবি বোপারার সঙ্গে ক্রিকেটীয় ব্যাকরণের সবটুকু পাঠ করে শতরানের জুটি গড়ে রংপুর রাইডার্সকে পথেই রাখেন। কিন্তু শেষ ওভারে নাহিদুল ফিরে গেলে ৯ রানে হেরে যায় মাশরাফীরা।

নাহিদুল রানআউট হওয়ার আগে ৪৩ বলে ৫৮ করেন। বোপারা শেষপর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন।

খুলনা টাইটানস এদিন ১৫৮ রান করার পর গেইলকে আটকানোর কৌশল নিয়ে মাঠে নামে। আগের দুই ম্যাচে অর্ধশতক করা গেইল ক্রিজে থাকাকালীন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের তোড়জোড় দেখে বেশ বোঝা যাচ্ছিল, যেকোনো মূল্যে টি-টুয়েন্টির ফেরিওয়ালাকে ফেরাতে চান।

তৃতীয় ওভারে আবু জায়েদকে পরপর দুই বলে ছয়-চার মারার পর রিয়াদের চিন্তা আরও বেড়ে যায়। অফসাইডে ত্রিশগজের ভেতর ফিল্ডার বাড়িয়ে বোলারের কাছে গিয়ে রিয়াদ কিছু একটা বলেন। অধিনায়কের পরামর্শ শুনে অফস্টাম্পের বাইরে স্লোয়ার মারেন জায়েদ। ত্রিশগজের বাইরে ফাঁকা দেখে লোভ সামলাতে পারেননি গেইল। শেষ মুহূর্তে নিচু হয়ে যাওয়া বলে কাভার ড্রাইভ করতে যেয়ে কানায় লাগিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন।

গেইল না পারার দিনে যথারীতি ফ্লপ মাশরাফীদের আরেক নামী ওপেনার ম্যাককালাম। ৪ বলে দুই করে আফিফ হোসেনের বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আগের তিন ম্যাচে তার স্কোর ৬, ৩৩, ১৩।

দ্রুত আরও দুই উইকেট পড়ে যাওয়ার পর দুই ডানহাতি নাহিদুল ইসলাম এবং রবি বোপারা সিঙ্গেলের দিকে মন দেন। এই জুটি মিডিয়া প্রান্তের উইকেটে ব্যাট করার সময় স্লিপে দুজন করে রাখছিলেন রিয়াদ। শর্ট থার্ডম্যানে একজন। ফাইন লেগে একজন। আরেক প্রান্তে গেলে স্লিপ ফাঁকা রেখে বৈচিত্র্য আনার চেষ্টা করছিলেন খুলনার দলপতি।

নাহিদুলের মাঝে স্কুপ করার প্রবণতা বেশি। রিয়াদ তা জেনেই শর্টফাইন লেগ আর ডিপস্কয়ার লেগে ফিল্ডার রাখেন। কিন্তু তাতেও তাকে খুব একটা আটকানো যায়নি। মাঝে মাঝে স্কুপ করে ফিল্ডারের ব্যর্থতায় বাউন্ডারি আদায় করেছেন। তরুণ নাহিদুলকে সারাক্ষণ পরামর্শ দিচ্ছিলেন অভিজ্ঞ বোপারা। নাহিদুল ৩৪ বলে অর্ধশতকে পৌঁছাতে ধীরে ধীরে মাঠের সবদিক ব্যবহারে মন দেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের মুখ দেখানে পারেননি।

এর আগের গল্পটা ব্যাটসম্যান রিয়াদের। শেষ ম্যাচেই ফিফটি (৫৬) করেছিলেন, তার আগের ম্যাচে অপরাজিত ৪৮; সেই মাহমুদউল্লাহর ব্যাট আজও হেসেছে। অধিনায়কের ৫৯ রানের ইনিংসে ভর করে রংপুরকে ১৫৯ রানের লক্ষ্য দেয় খুলনা টাইটানস।

রংপুর রাইডার্সের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পথে শুরুটা ভাল হয়নি টাইটানসদের। রিলি রুশো একটি করে ছয়-চারে ঝড়ের আভাস দিয়ে ৪ বলে ১১ রানেই ফিরে যান। দুই চারে ৯ করা আফিফ হোসেনও দাঁড়িয়ে যেতে পারেননি।

নাজমুল হোসেন শান্ত ধীরেসুস্থেই এগোচ্ছিলেন, তবে ৩ চারের ইনিংসটি ২০ রানেই থেমে যায় মাশরাফীর বলে রুবেলের তালুতে।

নিকোলাস পুরানকে (১৬) নিয়ে পরের প্রতিরোধের গল্পটা জুড়ে থাকলেন কেবল মাহমুদউল্লাহ। অধিনায়ক একাই লড়লেন একপাশ আগলে। তাতে সচল থাকল রানের চাকাও। রিয়াদ ৫৯ রানে ইনিংসটি সাজিয়েছেন ৩৬ বলে, ৬ চার ও ২ ছয়ে।

আগের ম্যাচেই শেষের ঝড় তুলে দলকে জয় এনে দেয়া আরিফুল হক ১৬, কার্লোস ব্র্যাথওয়েটের ১১ রানে সংগ্রহটা দেড়শ পেরিয়ে যায়।

রাউডার্সদের হয়ে সবচেয়ে সফল ৩৫ রানে ৩ উইকেট নেয়া রুবেল হোসেন। মাশরাফী এক উইকেট নিতে খরচ করেছেন ৩২ রান।

খুলনা: ১৫৮/৮
রংপুর: ১৪৯/৬
ফল: খুলনা ৯ রানে জয়ী।

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘একটা বিশাল আকাশ ছোট্ট দেয়াশলাই বাক্সে ঢুকে গেল’

পরবর্তী

বোলারদের দাপটে ভারতের দিন

পরবর্তী
ভারতের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের দাপটে ভারতের দিন

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমারসন নাঙ্গাগওয়া

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT