চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ কারখানায় বেতন-বোনাস পরিশোধের দাবি বিজিএমইএর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
অর্থনীতি
A A

শতভাগ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানি খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, শতভাগ কারখানায় মে মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে। ৯০ শতাংশ কারখানায় ঈদের ছুটি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাকি কারখানাগুলোতে ছুটি দেয়া হবে।

সিদ্দিকুর রহমান বলেন, আইন বহির্ভূত ইস্যূতে এবার কিছু কারখানায় অসন্তোষ হয়েছে। যেমন, ঈদের ছুটি ও জুন মাসের ১০ দিনের অগ্রীম বেতন নিয়ে ঝামেলা হয়েছে। এ দুটি বিষয়ে আইনগত বাধ্যবাধকতা নাই।

এছাড়া কমপ্লায়েন্ট কারখানায় নিবন্ধিত ট্রেড ইউনিয়ন থাকা ও নিয়মিত বেতন ভাতা পরিশোধকারী কমপ্লায়েন্ট কারখানাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা দেখা গেছে। তবে পোশাক কারখানার প্রচলিত নিয়মের বাইরে বাড়তি বোনাসের দাবিতে কিছু কারখানায় শ্রমিক সমস্যা করেছে বলে জানান তিনি

বিজিএমইএর সভাপতি বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে তারল্য সংকট থাকার পাশাপাশি এক ধরনের অস্থিরতাও রয়েছে। এছাড়া নতুন মজুরি ঘোষণা নিয়ে কাজ চলছে। তবু ঈদ উদযাপনে যাতে সমস্যা না হয় সেজন্য শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে।

Reneta

তিনি আরো বলেন, ঈদকে ঘিরে বেতন-বোনাস নিয়ে সমস্য হতে পারে বিভিন্ন সংস্থা ও বিজিএমইএর ক্রাইসিস ম্যানেজমেন্ট থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী মোট ১২শ কারখানাকে ক্লোজ মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। এসব কারখানা পরিদর্শন করে শ্রমিকদের সমস্যা সমাধান করা হয়েছে। বিজিএমইএর সরাসরি হস্তক্ষেপে সমস্যাকবলিত ৩৫টি কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে।

বেতন-ভাতা নিয়ে সমস্যা রয়েছে এমন কোনো কারখানার খবর এই মূহূর্তে বিজিএমইএর কাছে নাই বলেও জানান এই ব্যবসায়ী নেতা।

যাত্রীদের নিরাপদে বাড়ি পৌছাতে সব ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করে সিদ্দিকুর রহমান বলেন, প্রতিবছর অতিরিক্ত যাত্রীর চাপে ঈদে সড়ক দুর্ঘটনা ঘটে। তাই এ বছর ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে। তবু ঈদকে ঘিরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৈরি পোশাক কারখানাপোশাক কারখানাবিজিএমইএসিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT