চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে স্মরণীয় কিছু চান বাশার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

হাবিবুল বাশার এখনো স্পষ্ট মনে করতে পারেন সেই দিনটার কথা। প্রথম টেস্ট, প্রথম সাদা পোশাকের শিহরণ তাকে ছুঁয়ে যায় প্রতিনিয়ত। তারই উত্তরসূরিরা বুধবার শততম টেস্ট খেলতে নামবে। বাশারের আশা, মুশফিক-সাকিবরা এমন কিছু করবে যাতে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকে।

২০০০ থেকে ২০০৮। এই আট বছরের টেস্ট ক্যারিয়ার হাবিবুল বাশার সুমনের। খেলেছেন ৫০টি ম্যাচ। দিয়েছেন নেতৃত্বও। ৩০২৬ রানে থেমেছে টেস্ট ক্যারিয়ার। তিনটি সেঞ্চুরি সঙ্গে ২৪টি ফিফটি। বাংলাদেশের সফল এক ব্যাটসম্যান তিনি। টেস্টে বাংলাদেশের প্রথম ফিফটি এসেছে তার ব্যাটেই। খেলা ছাড়ার পর এখন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হয়ে পালন করছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।

‘দলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্পেশাল ডে, স্পেশাল টেস্ট ম্যাচ। ১০০টা টেস্ট খেলে ফেলছি। আমি চাই স্মরণীয় কিছু করে রাখুক প্লেয়াররা। প্রতিটা টেস্ট ম্যাচই স্পেশাল। এটা আরেকটু বেশি স্পেশাল। সবাই সেরা পারফর্ম করুক। মনে রাখার মতো কিছু করুক।’ বলছিলেন বাশার।

বাংলাদেশ ১০০তম টেস্ট খেলতে নামার আগে আবেগাপ্লুত তিনি। শুরুর কথাই এখন বেশি মনে পড়ে তার, ‘অভিষেক টেস্টের কথা অনেক মনে পড়ে। সেই দলের সদস্য হতে পেরে গর্বিত আমি। এটা তো ভোলার নয়। শুরুর সময় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ধীরে ধীরে আমরা শিখেছি। লড়াই করছি। একদিন আমরা জেতাও শুরু করবো।’

শততম টেস্ট নিয়ে বাশারের ভাবনা:

ট্যাগ: বাংলাদেশের শততম টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিশরে ৩০০০ বছর পুরনো রাজার মূর্তি উদ্ধার

পরবর্তী

আমির খানের জন্মদিনের অনুষ্ঠানে ফোগাট পরিবার

পরবর্তী
আমির খান ও মহাবীর সিং ফোগাট

আমির খানের জন্মদিনের অনুষ্ঠানে ফোগাট পরিবার

যুক্তরাষ্ট্রে তুষারঝড়: বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT