চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনের বিশ্বকাপ সেরা একাদশে সাকিব, নেই ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিজের পছন্দের একাদশে ঠাই দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। ভারতের পাঁচ খেলোয়াড়কে রাখলেও চমকপ্রদ হচ্ছে, শচীন দলে রাখেননি মহেন্দ্র সিং ধোনিকে!

৮ ম্যাচে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করা সাকিব সদ্য শেষ হওয়া বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রানের গড় ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ। বল হাতে ১১ উইকেট নেয়া বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক ছিলেন টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়েও। শেষপর্যন্ত অবশ্য সবাইকে পেছনে ফেলে আসর সেরা হয়েছেন কেন উইলিয়ামসন।

সেই উইলিয়ামসনকেই পছন্দের দলের নেতৃত্বের ভার দিয়েছেন শচীন। তার দলে ভারত থেকে আছেন ওপেনার রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ।

বিদেশিদের মধ্যে সাকিব ও উইলিয়ামসন ছাড়া জায়গা পেয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, পেসার জফরা আর্চার, অলরাউন্ডার বেন স্টোকস। অস্ট্রেলিয়া থেকে এই দলে কেবল সর্বোচ্চ ২৭ উইকেট নেয়া পেসার মিচেল স্টার্ক।

তবে শচীনের দল নির্বাচনে আছে খটকাও! বিশ্বকাপে রোহিত, কোহলি, বুমরাহ নিয়মিত পারফর্ম করলেও জাদেজা নিয়মিত ম্যাচ খেলারই সুযোগ পাননি। খেলেছেন কেবল দুই ম্যাচ। এর মাঝে সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উজ্জ্বল ছিলেন। ব্যাট হাতে ৭৭ রান ও ১ উইকেট নিলেও ম্যাচ জেতাতে পারেননি। অন্যদিকে হার্দিক পান্ডিয়াও যে নামের প্রতি সুবিচার করেছেন এমনও নয়।

বিশ্বকাপ চলাকালীন সময়ে ধোনির ধীরগতির ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন শচীন। তাই হয়ত ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলেই রাখেননি কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান।

শচীনের বিশ্বকাপ সেরা একাদশ
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিরাট কোহলি, সাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জফরা আর্চার, জাসপ্রীত বুমরাহ।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশশচীন টেন্ডুলকারসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিফাত হত্যার ঘটনায় স্ত্রী মিন্নি গ্রেপ্তার

পরবর্তী

সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর ভাগ্য জানা যাবে আজ

পরবর্তী

সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর ভাগ্য জানা যাবে আজ

মিয়ানমার-অবরোধ-যুক্তরাষ্ট্র-রোহিঙ্গা

বর্মি সেনাপ্রধানের ওপর মার্কিন অবরোধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT