তথ্যপ্রযুক্তি

শক্তিশালী ব্যাটারির ফিচার ফোন আনল ওয়ালটন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটনের শক্তিশালী ব্যাটারির ফিচার ফোনের ছবি, যা নীল ও কমলা রঙে ডিজাইন করা।. Channel i News – চ্যানেল আই নিউজ

শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফিচার ফোন বাজারে এনেছে ওয়ালটন। ‘এল২২’ মডেলের এই ফিচার ফোনে ব্যবহৃত হয়েছে ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি যা দেবে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ। অনেক সময় ধরে কথা বলা, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা বা গান শোনা যাবে নিশ্চিন্তে।

এল২২ মডেলের এই ফোনে রয়েছে ১.৭৭ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লে। অন্যান্য ফিচারগুলোর মধ্যে আছে ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। রয়েছে রেকর্ডিংসহ ওয়্যারলেস এফএম রেডিও। পছন্দের গান, ছবি বা ভিডিও সংরক্ষণে এই ফোনে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

বিরক্তিকর ও অনাকাঙ্ক্ষিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে এই ফোনে রয়েছে ব্লাকলিস্টের সুবিধা। ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে জিপিআরএস। আছে বিল্ট-ইন ফেসবুক। ব্লুটুথ থাকায় ফাইল আদান-প্রদান করা যাবে সহজেই। এতে আছে অটোমেটিক কল রেকর্ডিংয়ের সুবিধাও। ফোনটির মূল্য ৯৬০ টাকা।

বিষয়:ওয়ালটন ফিচার ফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…