চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেটস টেক, নো রিটেক, অনলি ওয়ানটেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

ছুটে যায় প্রশ্নের বাণ। টক-ঝাল-মিষ্টি। প্রশ্নকর্তাকে দেখা যায়না। যার কাছে রাখা হয় প্রশ্ন, তিনি তারকা। ঝলমলে রঙিন দুনিয়ার হতে হবে এসব তারকাদের তার কোন বাঁধাধরা রীতি নেই। যে কোন অঙ্গনের তারকা হতে পারেন এর অতিথি। যদিও এখন পর্যন্ত যারা এসেছেন তাদের একজন ইউটিউবার, দুইজন গায়িকা ও একজন সিনেমার নায়িকা। তারকার সময় এবং মর্জির ওপর নির্ধারিত হয় সময়সীমা। তবে লক্ষ্য থাকে দশ থেকে কমপক্ষে পনের মিনিট। চলে প্রশ্ন। চালু থাকে ক্যামেরা। চলে টেক। নেই কোন রিটেক। একটেকে গৃহীত চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে তারকাকেন্দ্রিক চমকের অনুষ্ঠান ‘ওয়ান টেক কিউ/এ’।

প্রয়াসটি যে একদম মৌলিক তা যেমন নয় তেমনি হুবহু অনুকরণ নয়। ভোগ-এর সেভেন্টি থ্রি কোয়েশ্চেনস-এ অনুপ্রাণিত হয়ে এর ধরণকে দেশীয় ছাঁচে ফেলে তৈরী চ্যানেল আই ওয়ান টেক কিউ/এ’। এখানে প্রশ্ন থাকে কোন টা ভালো লাগে বা কোনটা মন্দ সে বিষয়ে। তেমনি সাম্প্রতিক সময়ের কাজকর্ম, তারকা জীবনের নানা গসিপ নিয়েও থাকে প্রশ্ন। এক টেকের প্রশ্নে নেই এড়িয়ে যাওয়ার উপায়। উত্তর দিতে হয় অবধারিতভাবে।

গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই মজাদার সাক্ষাৎকার প্রক্রিয়া। মূলত সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের দর্শকদের লক্ষ্য করে নির্মিত অনুষ্ঠানটি ইতোমধ্যে সাড়া তুলেছে। অনুষ্ঠানটির চমক এবং সাবলীলতা সোশাল মিডিয়ায় তথা ইউটিউব দুনিয়ায় ভিন্ন স্বাদের আমেজ নিয়ে এসেছে।

চারটি পর্ব প্রচারিত হয়েছে ওয়ান টেক এর। মাসের শেষ বৃহস্পতিবারে প্রচারিত হয় অনুষ্ঠানটি। সর্বশেষ পর্বের অতিথি ছিলেন নুসরাত ফারিয়া। এর আগের তিন পর্বের অতিথি ছিলেন রাবা, আঁখি আলমগীর এবং কণা। আগামী পর্বের অতিথি একজন ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানটির পরিকল্পক এবং পরিচালক তাহমিনা শারমীন রুমকি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা অনুকরণ না করে অনুপ্রাণিত হয়ে নিজেদের কনটেক্সট অনুসরণ করে ফর্মেট সাজিয়েছি। প্রতিটি পর্ব আক্ষরিক অর্থে এক টেকে করা। একটি নামী রেস্টুরেন্টে এর দৃশ্যগ্রহণ করার চেষ্টা করি আমরা। আগামী পর্বগুলোতে দেশের গ্ল্যামার ওয়ার্ল্ড এর সুপরিচিত অনেকে আসার আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে রুমকি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অন্যান্য অঙ্গনের তারকাদেরও আমরা এ অনুষ্ঠানে আনতে চেষ্টা করছি।’

আর যিনি অনুষ্ঠানটি সুণিপূণ উপস্থাপনায় তুলে ধরছেন কেবল কণ্ঠ দিয়ে অথচ নিজেকে দেখাচ্ছেন না, তিনি সমসাময়িক উপস্থাপনায় পরিচিত মুখ। শাফি আহমেদ। এ বিষয়ে তিন চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি আমাদের প্রোগ্রাম ডিজাইনের একটি অংশ। এখানে মুখ্য তারকা। উপস্থাপক নয়। বরং উপস্থাপককে না দেখার রহস্য প্রোগ্রামটিকে অন্য মাত্রা দিয়েছে।’ প্রশ্নগুলো কি আগে থেকে ঠিক করা এমন প্রশ্নে শাফি বলেন, ‘একটা আউটলাইন নিয়ে টেক এ যাই আমরা। অন দ্য স্পট এ অনেক ইম্প্রোভাইজ প্রশ্ন থ্রো করা হয়।’

ওয়ানটেক প্রসঙ্গে গায়িকা কণা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিশ্বের অনেক দেশে এ ধরণের অনুষ্ঠান রয়েছে। আমাদের এখানে নতুন। গৎবাঁধা নয়। ছোট ছোট মজার প্রশ্ন। আর উপস্থাপক শাফি দারুন সাবলীল। ভালই লেগেছে। অনুষ্ঠানটির প্রথম দিকের সারথী হতে পেরে ভালো লাগছে।’

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোবার্সের ৫০ বছর পুরনো রেকর্ডে সঙ্গী স্মিথ

পরবর্তী

রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে আগুন

পরবর্তী

রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে আগুন

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ‘রানওয়ে লিডার’ অলরাউন্ডার সাকিব

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT