চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেকহেড স্কুল সিলগালা: আইনি পদক্ষেপ নেবে স্কুল কর্তৃপক্ষ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:০৯ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A
লেকহেড স্কুলের বহিরঙ্গন দৃশ্য, সিলগালা করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা দেয়া এবং স্বাধীনতার চেতনাবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয় লেকহেড গ্রামার স্কুলের ধানমণ্ডি ও গুলশান ক্যাম্পাস সিলগালা করলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল বন্ধের কোন আদেশ পায়নি স্কুল কর্তৃপক্ষ। তাই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা আসিফ ইসতিয়াক।

চ্যানেল  আই অনলাইনকে তিনি বলেন: মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লেকহেড স্কুলের দুটি শাখা সিলগালা করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে স্কুলের ট্রাস্টিবোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিং করেছে। স্কুলের ২/৩ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সরকারের সাথে আলোচনা করা হবে। আমাদের নোটিশ না দিয়ে কেন স্কুল বন্ধ করা হয়েছে? আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে স্কুলটি বন্ধের নির্দেশ দেয় সরকার। শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করতে ঢাকা জেলা প্রশাসককে অনুরোধ জানায়। মঙ্গলবার মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ রায়হান কবির।

শরীফ রায়হান কবির বলেন: জেলা প্রশাসকের নির্দেশে ইলিয়াস মেহেদীকে ওইসব স্কুল বন্ধ করতে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। ডিএমপির সহযোগিতায় স্কুলের কার্যক্রম বন্ধের উদ্যোগ নিতে ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে।

গুলশান থানার ওসি আবু বকর জানান, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লেকহেড গ্রামার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলটির ধানমণ্ডি শাখাটি বন্ধ করে দেওয়ার খবর দিয়েছেন ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম।

লেকহেড গ্রামার স্কুল বন্ধের আদেশে বলা হয়েছিল, ‘ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা দান, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ জাতীয় ও স্বাধীনতাবিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য লেকহেড গ্রামার স্কুলের সব কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন: স্কুলটির পরিচালনা পর্ষদসহ বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করা হয়।

ট্যাগ: জঙ্গি কার্যক্রমলেকহেড স্কুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একমাসের সফরে ‘হিং টিং ছট’-এর তারকারা এখন থাইল্যান্ড

পরবর্তী

যেভাবে চলচ্চিত্র পরিচালক হলেন হুমায়ূন আহমেদ

পরবর্তী
চলচ্চিত্র পরিচালকের দৃশ্য, হুমায়ূন আহমেদ ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে চলচ্চিত্র পরিচালক হলেন হুমায়ূন আহমেদ

বিয়ের পর চনমনে তাসকিনের ছবি, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আনলাকি থার্টিনে তাসকিনের লাকিপার্টি

সর্বশেষ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT