চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের হতাশার রাতে ম্যানসিটির ‘শাপমোচন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও ২-২ গোলে ‘ড্র’ করে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে ফেইনউর্ডকে ৩-০ গোলে হারিয়ে প্রতিপক্ষের মাঠে জয়খরার ‘অভিশাপ’ থেকে মুক্তি পেয়েছে ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ সাতটি অ্যাওয়ে ম্যাচে জয়হীন ছিল সিটি। ২০১৬ সালের পর এই প্রথম কোনো জয়ের দিনে গোল হজম করতে হয়নি দলটির।

স্টোনেস জোড়া গোল করার পাশাপাশি গোল পেয়েছেন আর্জেন্টাইন আগুয়েরো। অন্য গোলটি জিসুসের। ‘এফ’ গ্রুপে এই জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে যাত্রা শুরু করল ম্যানসিটি।

ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলকে আটকে দিতে সেভিয়া দারুণ ফিনিশিংয়ে ভর করে ‘ড্র’ আদায় করেছে। গোটা ম্যাচে গোলমুখে তাদের শট ছিল মাত্র দুটি। রক্ষণাত্মক ফুটবল খেলা দলটি সেই দুটি শট থেকেই গোল আদায় করেছে।

গোলমুখে লিভারপুলের শট ছিল সাতটি। সেখান থেকে জালের দেখা পেয়েছে দুটি।

ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় বেনের গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ফিরমিনহো ২১তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান। ৩৭ মিনিটের সময় সালাহর গোলে লিভারপুল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় কোরেরা সেভিয়াকে সমতায় ফেরান।

লিভারপুলের ফিরমিনহো গোল পেলেও পেনাল্টি মিস করে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন। শেষ ১০ বছরে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে লিভারপুলের কেউ পেনাল্টি নষ্ট করেননি।

অন্যদিকে বরুশিয়ার বিপক্ষে ৩-১ গোলের স্বস্তির জয় দিয়ে লিগে যাত্রা শুরু করেছে টটেনহ্যাম হটস্পার।

ট্যাগ: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোড়া গোলে ফিরলেন রোনালদো, ফিরল রিয়ালও

পরবর্তী

রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান

পরবর্তী
জাতিসংঘের মহাসচিবের বৈঠক, আন্তর্জাতিক আলোচনা, বিশ্ব শান্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT