চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের ‘মিলানীয়’ রোমাঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল দল ম্যাচের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ বছর আগের ‘মিলানীয়’ রোমাঞ্চ দেখল ইংলিশ ক্লাব লিভারপুল। এবারের রোমাঞ্চটা অলরেডদের জন্য অবশ্য বিপরীত। ২০০৫ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ইস্তাবুলের আতাতুর্ক স্টেডিয়ামে সেদিন ম্যাচ জিতেছিল তারা। কিন্তু এবার গ্রুপপর্বের ম্যাচে সেভিয়ার বিপক্ষে তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে। ফলে নকআউট পর্বে যাওয়ার রাস্তাও ঝুলে গেছে ইয়ুর্গেন ক্লপের দলের।

সেভিয়ার ঘরের মাঠে দারুণ এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে দুদল। ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনোর জোড়া গোলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। অন্য গোলটি করেন সাদিও মানে।

কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে সেভিয়া। ৫১ ও ৬০ মিনিটে দলের হয়ে ব্যবধান কমান বেন ইয়েদের। এরপর শেষ মুহূর্তে পিজারুর গোলে লিভারপুলের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছাড়ে ‌সেভিয়া। এই ড্রয়ের ফলে ঝুলে থাকল লিভারপুলের নকআউট পর্বে খেলার সম্ভাবনাও।

Banglabid

ঘরের মাঠ ইতিহাদে ফেইনুর্দের বিপক্ষে হোঁচট খেতে খেতে বেঁচেছে ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে ইতিহাদে সিটির জয় ১-০ গোলের ব্যবধানে। আর ঘরের মাঠে শাখতার দনেৎস্ককে ৩-০ গোলে হারিয়েছে নাপোলি। এছাড়া মোনাকোর বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে লিপজিগ।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে তুরস্কের ক্লাব বেসিকটাস। ‘জি’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ১-১ গোলে রুখে দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় পেপের দল।

তুরস্কের ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউপ পর্বে যাওয়ার রেকর্ড গড়ল বেসিকটাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিভারপুলসেভিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক, থাকতে পারেন সু চিও

পরবর্তী

নগ্ন ছবি ফাঁসে বিব্রত জেনিফার লরেন্স

পরবর্তী
জেনিফার লরেন্সের ছবি, যেখানে তিনি পানিতে দাঁড়িয়ে প্যারোটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

নগ্ন ছবি ফাঁসে বিব্রত জেনিফার লরেন্স

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘোড়ামারা আজিজ’সহ ৬ জনের রায় ঘোষণা চলছে

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT