চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-ওয়ার্নারের ব্যাটে টি-টুয়েন্টির স্বাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব নয়, ষষ্ঠ বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই এই বদনাম যোগ হয়ে গিয়েছিল বাংলাদেশের অনিন্দ্যসুন্দর স্টেডিয়ামটির সঙ্গে। সেই বদনাম ঘোচানোর জন্য কেবল দরকার ছিল খানিকটা ব্যাটিং ঝড়ের। স্বাগতিক দর্শকদের জন্য বিনোদন এনে দিয়ে ঝড়টা তুললেন লিটন দাস ও ডেভিড ওয়ার্নার।

বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী দুই ইনিংস খেলেছেন লিটন-ওয়ার্নার। আইকন ও অধিনায়কের কল্যাণে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ উইকেটে ১৮৭ রানের বিশাল পুঁজি পেয়েছে সিলেট।

আগের চার ম্যাচে কেবল এক জয়। তারচেয়ে বড় কথা ডেভিড ওয়ার্নারের মতো এক বিধ্বংসী ওপেনারকে নামিয়েও ফলই পাচ্ছিল না সিলেট। জয়ে ফিরতে মরিয়া দলটি রংপুরের বিপক্ষে ভাঙে ওপেনিং কম্বিনেশন। নিজে না নেমে লিটনের সঙ্গে ওপেনিং করতে টুর্নামেন্টের আরেক ফ্লপ ব্যাটসম্যান সাব্বির রহমানকে পাঠান সিলেট অধিনায়ক।

Banglabid

আগের দিনে মাত্র ৬৮ রানে অলআউট হওয়ার লজ্জা ছিল, সঙ্গে নিজেও রান খরায় ভুগছিলেন লিটন। দুই চাপকে জয় করে রংপুরের বিপক্ষে নিজের সেরাটা বের করে আনেন সিক্সার্স আইকন। ১৬২.৭৯ স্ট্রাইকরেটে নয়বার বল মাঠছাড়া করেছেন, আরেকটি বাউন্ডারি বাতাসে ভাসিয়ে সীমানার ওপারে পাঠান। তাতে আসে ৪৩ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস। পনেরোতম ওভারের সময় রানআউট হয়ে স্কোরটা তিন অঙ্কের দিকে নিতে পারেননি।

লিটনের ওপেনিং সঙ্গী হয়ে খুব খারাপ না খেললেও আহামরিও খেলেননি সাব্বির। আগের চার ম্যাচে মাত্র ২৫ রান করা ডানহাতি ব্যাটসম্যান এদিন করতে পারলেন ২০। তবে ৭১ রানের ওপেনিং জুটি গড়তে সাহায্য করেছেন।

একই ম্যাচে ঝড় উঠেছে ওয়ার্নারের ব্যাটেও। পরীক্ষামূলক ভাবে ওপেনিং থেকে নিজেকে সরিয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে সাফল্যই পেয়েছেন সিক্সার্স অধিনায়ক। পেয়েছেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় অর্ধশতকের দেখাও।

Reneta

ফিফটির চেয়ে বড় চমক হয়ে থাকল ওয়ার্নারের ডানহাতে ব্যাটিং। ক্রিস গেইলকে বামহাতে খেলতে পারছিলেন না বলেই হয়তো স্টাইল বদলে ডানহাতে ব্যাট ধরলেন। ডানহাতেই গেইলের টানা তিনবলে এক ছয় ও দুই চারে নিলেন ১৪ রান।

নির্ধারিত ওভার শেষে দলকে বিশাল সংগ্রহ পাইয়ে দিয়ে ওয়ার্নার অপরাজিত থাকেন ৬১ রানে। ৩৬ বলের ইনিংসে ছয় চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকিয়েছেন অজি তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়েদের প্রতি জয় উৎসর্গ

পরবর্তী

পুলিশ চাইলেই পারে তা প্রমাণিত

পরবর্তী

পুলিশ চাইলেই পারে তা প্রমাণিত

বিপিএল জমল, তবে একটু দেরিতে

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT