চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ট্রিপল সেঞ্চুরির ‘আক্ষেপে’র দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাইলফলক থেকে ২৬ রান দূরে। এমন সময় ইলিয়াস সানির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন লিটন দাস। তাতে রকিবুল হাসানের পর আরেকজন ট্রিপল সেঞ্চুরিয়ান না পাওয়ার আক্ষেপ রয়ে গেল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে।

লিটন মাইলফলক ছুঁতে না পারলেও তার চওড়া ব্যাটে ভর করে সেন্ট্রাল জোনের রানপাহাড় টপকে চূড়ায় উঠেছে তার দল ইস্ট জোন। তৃতীয় দিন শেষে মুমিনুল হকের দলের সংগ্রহ ৬ উইকেটে ৫৯২ রান। ৪৬ রানের লিড হয়ে গেছে। সেন্ট্রালরা প্রথম ইনিংসে করেছিল ৫৪৬ রান।

ছন্দে থাকলে লিটন কতটা ভয়ঙ্কর তারই আরেকটি নমুনা যেন দিলেন রাজশাহীতে। ২৭৪ রানের ইনিংসে বল খেলেছেন কেবল ২৯৩টি। স্ট্রাইকরেট ৯৩.৫১! ৩৫টি চারের পাশে ছয়ের সংখ্যাটা অবশ্য একটু কমই, মাত্র ২টি। যেভাবে খেলছিলেন ট্রিপল সেঞ্চুরি পাওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল।

এর আগে ২০০৬-০৭ মৌসুমে ৩১৩ রানের একটি ইনিংস খেলেছিলেন টাইগারদের সাবেক ব্যাটসম্যান রকিবুল হাসান। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সেটিই একমাত্র ট্রিপল সেঞ্চুরির কীর্তি। গত বছর জাতীয় লিগে মাত্র পাঁচ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি পাননি নাসির হোসেন।

লিটন ধন্যবাদ দিতে পারেন আফিফ হোসেনকেও। তার একজন যোগ্য সঙ্গী দরকার ছিল। দুজন মিলে গড়েছেন ২৯৮ রানের জুটি। আগেরদিনে ৩১ রানে অপরাজিত আফিফ নিজের ইনিংসকে ১৪২ রান পর্যন্ত টেনে নিয়ে থেমেছেন। ২২৭ বলের ইনিংসটিতে ১৫টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৫টি ছয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএললিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাকার্তায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু, ঢাকার বাতাসের মান কেমন?

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে স্পেনের অভিবাসন সংকটক রাজনৈতিক ঝড়ে পরিণত হয়!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT